৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

রাত পোহালেই বিসর্জন, আজ থেকেই যাবতীয় কাজ সেরে রাখছে কলকাতা পুরসভা

বিসর্জন পর্বের যাবতীয় দেখাশোনার দায়িত্বে রয়েছেন কলকাতা পুর প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার
kolkata municipality Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৭:০০

আজ নবমী। পুজোর শেষ প্রস্তুতি তুঙ্গে। বাঙালির হৃদয়ে ঘন মেঘ। তবে মন খারাপ করে শেষ দিন মাটি করা যায় না, তাই নবমীতেও তিলোত্তমার ভিড় তুঙ্গে। কাল দশমী। বিসর্জনের দিন। যেন সব সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তাই নবমী থেকেই বিসর্জনের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। সূত্রে খবর, "জাজেস ঘাট, কদমতলা ঘাট এবং নিমতলা ঘাট এই তিন ঘাটে মোট চারটি ক্রেন থাকবে।কদমতলা ঘাটে গঙ্গার জলে ভাসমান বার্জের উপর একটি ক্রেন থাকবে এবং পাড়েও একটি ক্রেন থাকবে। নিমতলা এবং জাজেস ঘাটে পাড়ের উপরে একটি করে ক্রেন থাকবে। জলে প্রতিমা পড়লেই সেই ক্রেন দিয়ে কাঠামো টেনে তোলা হবে।"

কলকাতা পুরসভার তরফে একটি সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, এই পদ্ধতিতে বিসর্জন দেওয়া হলে প্রতিমার গায়ে থাকা রং ও রাসায়নিক পদার্থের গঙ্গায় মিশে যাওয়া রোধ করবে। এই বিসর্জন পর্বের যাবতীয় দেখাশোনার দায়িত্বে রয়েছেন কলকাতা পুর প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার। তিনি ইতিমধ্যেই ঘাট পরিদর্শনে করেছেন। 

কলকাতা পুরসভার আরও বক্তব্য, এই পদ্ধতিতে প্রতিমার মাটি পৃথক করে দেওয়া যাবে কাঠামো থেকে। যদিও এই নতুন পদ্ধতি নিয়ে বেশি মুখ খুলতে রাজি নন তাঁরা। উল্লেখ্য, প্রতি বছর কলকাতার গঙ্গায় সব মিলিয়ে হাজার চারেক প্রতিমার নিরঞ্জন হয়। যেহেতু থিমের পুজোগুলির বিসর্জন শেষে হয়, তাই আশা করা হচ্ছে গতকাল ভিড় পড়বে বারোয়ারি পুজোগুলির। সঙ্গে ভিড় হবে বাড়ির পুজো এবং আবাসনের পুজোর।

উল্লেখ্য, করোনাভাইরাসের সতর্কতা এবং বিধি মেনেই হবে বিসর্জন। গঙ্গার জল দূষিত না হওয়ার জন্যই এই নয়া ব্যবস্থার কথা ভাবা হয়েছে। দূষণ আটকাতে ফুল, মালা–সহ পুজোর নানা উপকরণ আগেই একপাশে করা জায়গায় ফেলে দিতে হবে। সেগুলি সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে কলকাতা পুরসভার কর্মীরা। নিরাপত্তার জন্য রাখা হবে পর্যাপ্ত পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata