১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

লাগামছাড়া বৃদ্ধি পেট্রোল এবং ডিজেলের দামে, প্রতিবাদে কলকাতার রাজপথে আম আদমি পার্টি

আগামীকাল এই মিছিল হওয়ার কথা
Arvind Kejriwal new 1 Bengali News
instagram.com/arvindkejriwal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৯ এপ্রিল ২০২২ ২২:২৫

ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় প্রতিবাদে পথে নামতে চলেছে আম আদমি পার্টি। রবিবার কলকাতায় এলিয়ট পার্ক থেকে রাজভবন পর্যন্ত আপের কর্মী সমর্থকরা মিছিল করবেন বলে জানানো হয়েছে। এই মিছিল শুরু হবে মোটামুটি দুপুর দুটো থেকে। এই মিছিল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই প্রথম নয় কলকাতায় এর আগেও মিছিল করেছে আম আদমি পার্টি। পাঞ্জাব দখলের পর জয় উদযাপন এবং বাংলার মাটিতে লড়াইয়ের জমি শক্ত করার জন্য পদার্পণ যাত্রা করেছিল আম আদমি পার্টি।

গত মার্চ মাসে কলকাতা গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত আম আদমি পার্টির কর্মী সমর্থকরা পদযাত্রা কর্মসূচি করেছিলেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট লড়াই করতে নামবে আম আদমি পার্টি। এই লক্ষ্যে ইতিমধ্যেই মিছিল করেছে তারা। অন্যদিকে মালদহের ইংরেজবাজার একটি আম আদমি পার্টির পোস্টার দেখা গিয়েছিল কিছুদিন আগে। এই পোস্টারে লেখা ছিল, 'নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলা এবার আসছে আপ।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সম্পর্ক ভালো থাকলেও এবার একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন তারা দুজনে। এর আগেরবার দিল্লির ভোটে আপ এর সমর্থনে একাধিকবার সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার একুশের নির্বাচনে কেজরিওয়াল বাংলায় তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সমর্থন দেন। তবে আম আদমি পার্টির এই মিছিলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata