২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

মর্মান্তিক! পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

উত্তর কলকাতার পাতিপুকুরের ঘটনায় ছড়াল চাঞ্চল্য, বিক্ষোভ দেখালেন এলাকাবাসী
dead body 2 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১১:৪৭

পুলিশের তাড়া খেয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খোদ কলকাতার বুকে। এমন মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়েন। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। বুধবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার (North Kolkata) পাতিপুকুর (Pstipukur) এলাকায়।

বুধবার রাতে পাতিপুকুর রেল ব্রিজের উপর বসেছিলেন একদল যুবক। সেই সময় বিধাননগর (Bidhannagar) কমিশনারেট এলাকার আওতায় থাকা লেকটাউন থানার কর্তব্যরত পুলিশ দূর থেকে দেখতে পান। সূত্রের খবর, পুলিশের ধারণা হয় এখানে কোন অপরাধমূলক কাজের ষড়যন্ত্র চলছে। তখনই লেকটাউন থানার পুলিশ তাদের ধরে জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে আসেন। পুলিশ দেখে তড়িঘড়ি সেই যুবকের দল পালানোর চেষ্টা করে। সেই দলেরই একজন হতভম্ব হয়ে গিয়ে রেললাইন টপকে পালানোর চেষ্টা করে। তখনই উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় ছেলেটি কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এলাকার বাসিন্দারা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, পুলিশের অতি সক্রিয়তার কারণেই এই ঘটনা। যদিও পুলিশের দাবি, ওই এলাকায় সমাজবিরোধী কাজের বাড়বাড়ন্ত দিন দিন বাড়ছে। রুটিন চেকিং করতে গিয়েই এই ঘটনা। গভীর রাতে রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata