১৬ নভেম্বর, ২০২৬
কলকাতা

ঝক্কির দিন শেষ, কলকাতা মেডিক্যাল কলেজে চালু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ইউনিট

রাজ্যের এই উদ্যোগে খুশির হাওয়া প্রবীণ নাগরিকদের
Kolkata medical college and hospital Bengali News
কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল https://www.medicalcollegekolkata.in/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১০:৪৮

সরকারি হাসপাতালে শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা। আপাতত কলকাতা মেডিক্যাল কলেজ (Medical College) দিয়েই পরীক্ষামূলক ভাবেই শুরু হচ্ছে এই পরিষেবা। নাম দেওয়া হয়েছে জেরিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (Geriatric Intensive Care Unit)। আপাতত কুড়ি বেডের এই পরিষেবা কেবল মিলবে কলকাতা মেডিক্যাল কলেজে।

সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে শিশুদের চিকিৎসার বিশেষ ইউনিট রয়েছে। কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য কোন ব্যবস্থা ছিল না। অথচ রোজদিন অসংখ্য প্রবীণ নাগরিক সরকারি হাসপাতালে পরিষেবা নিতে এসে নানা প্রতিকূলতায় পড়তেন। প্রবীণ নাগরিকদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই সরকারের তরফে এমন সিদ্ধান্তের কথা জানা গেছে। গত কয়েক বছর ধরে সমীক্ষার মধ্য দিয়ে এই তথ্য উঠে এসেছে যে বিভিন্ন সরকারি হাসপাতালে বয়স্ক মানুষরা পরিষেবা পেতে এসে বহু ঝক্কি পোয়ান। এবার এই ইউনিট চালু হলে প্রবীণ নাগরিকদের বহুবিধ সাহায্য হবে মনে করছেন ওয়াকিবহাল মহল।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আপাতত কলকাতা মেডিক্যাল কলেজেই প্রথম এই পরিষেবা চালু হচ্ছে। এই ইউনিটে যেমন অভিজ্ঞ চিকিৎসকরা থাকবেন, তেমনি অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাও থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসেই এমন উদ্যোগ শুরু হচ্ছে বলে খবর। কলকাতা মেডিক্যাল কলেজে এই বিভাগের দায়িত্বে থাকবেন চিকিৎসক অরুণাংশু তালুকদার। বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রবীণ নাগরিকদের চিকিৎসার ব্যবস্থা আছে, তবে আলাদা করে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ইউনিট এই প্রথম। রাজ্য সরকারের এই উদ্যোগে বহু মানুষ যে সুবিধা পাবেন বলাই বাহুল্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata