১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

ঠাকুরপুকুরে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার যুবক

যুবক ওই কিশোরীর পূর্বপরিচিত, জেনেছে পুলিশ
rape 3 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৯ আগস্ট ২০২১ ৮:৫৩

শহরের বুকে আবারও ভরদুপুরে অপহরণ করে ধর্ষণ! এবার ঠাকুরপুকুরের দশম শ্রেণীতে পাঠরত এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করল এক যুবক। তবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওই যুবককে শনাক্ত করে পুলিশের হেফাজতে আনা গেছে। হরিদেবপুর থানার সহযোগীতায় অরবিন্দ নগর এলাকায় তল্লাশি চালিয়ে ওই যুবককে অবিলম্বেই গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ।

ঠিক কি হয়েছিল? পুলিশ সূত্রে খবর, ষোল বছরের ওই নাবালিকা ঠাকুরপুকুরেরই বাসিন্দা এবং সেখানেই তার স্কুল। গত শনিবার দুপুরে প্রাইভেট টিউশন পড়তে বাড়ি থেকে বেরোয় ওই দশম শ্রেণীর ছাত্রী। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে বেরোয় তার মা। মেয়ের বন্ধুদের সাথে যোগাযোগ করে জানতে পারেন কোনো এক যুবকের সাথে দেখা গেছে ওই ছাত্রীকে। এরপরই ঠাকুরপুকুর থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ করেন তার মা। এই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালায় পুলিশ।

জায়গায় জায়গায় ঘুরে সন্ধান চালাতে গিয়ে জেমস লং সরণি ও এম জি রোডের সংযোগস্থলে দেখা যায় অসুস্থ অবস্থায় বসে আছে ওই ছাত্রী। পুলিশের তৎপরতায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় ওই অভিযুক্ত যুবকের নাম অনুপ হালদার। ওই যুবকের সাথে ছাত্রীর পরিচিতি ছিল, তাও প্রকাশ্যে আসে। ওই যুবকের ঠিকানা শনাক্ত করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অরবিন্দ নগর এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। জেরার মাধ্যমে তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee