২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

গাড়ি থামিয়ে মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা!

বেশ কিছুদিন তিনি অবসাদে ভুগছিলেন, জানান আত্মঘাতীর স্ত্রী
death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ৮ নভেম্বর ২০২১ ৮:২৩

ফের একবার আত্মহত্যার নিরিখে শিরোনামে উঠে এল মা উড়ালপুলের নাম। গতকাল অর্থাৎ রবিবার রাত সাড়ে আটটা নাগাদ উড়ালপুলের রুবি অভিমুখে যাওয়ার রাস্তায় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে রেলিংয়ের ধারে গিয়ে সরাসরি নীচে ঝাঁপ দেন এক প্রৌঢ়। প্রায় ৫০ ফুট উঁচু থেকে নীচে ঝাঁপ দেন ওই ব্যক্তি, এমনটাই মনে করছেন পুলিশ। স্থানীয়দের সহায়তায় তড়িঘড়ি ওই ব্যক্তিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম ঝন্টুকুমার দাস (৫৬)। ওনার বাড়ি টালা থানা এলাকার রাজা মণীন্দ্র রোডে। তাঁর স্ত্রী শ্রাবণী দাস ও দুই ছেলেমেয়ে মুর্শিদাবাদে বেড়াতে গিয়েছেন। ইতিমধ্যেই তাঁদের খবর দেওয়া হয়েছে। কলকাতায় ফেরার পথেই শ্রাবণীদেবী ফোনে বলেন, ছেলেমেয়েকে নিয়ে মুর্শিদাবাদে বেড়াতে এসেছিলেন তিঁনি। স্বামীর বাড়িতে ছিলেন। ওনার এক সহকর্মী ফোন করে খবরটা দেন। তিনি আরও জানান, বেশ কিছু দিন ঘরে বসে থাকায় ঝন্টুবাবু মানসিক অবসাদে ভুগছিলেন।

ঝন্টুকুমার দাসের পরিচয়পত্র থেকে জানা গেছে উনি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের একজন গাড়িচালক। ওই সরকারের স্টিকার লাগানো গাড়িটিই সাথে ছিল তার। গাড়ির লালবাতিটি একটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। গাড়িটি আপাতত প্রগতি ময়দান থানায় আনা হয়েছে। আত্মহত্যাই করেছেন ওই প্রৌঢ়, মনে করা হচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata