২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

ট্যাক্সির ভিতরে শ্লীলতাহানির শিকার মহিলা যাত্রী, হেস্টিংস থানায় দায়ের অভিযোগ

একের পর এক মহিলার শ্লীলতাহানির ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে
kolkata taxi cab Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৬:২৮

ফের ট্যাক্সির ভিতরে শ্লীলতাহানির শিকার মহিলা যাত্রী। এই ঘটনায় হেস্টিংস থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়ার বাসিন্দা এক মহিলা ও তাঁর বোন সল্টলেকের সেক্টর ২ থেকে ট্যাক্সিতে ওঠেন। গন্তব্য ছিল হাওড়ার ব্যাঁটরা, তবে ট্যাক্সির দরজা ভিতর থেকে আটকে দুই মহিলা যাত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে।

এরপরেই অভিযোগ ওঠে শ্লীলতাহানির। ঘটনায় চিৎকার করতে শুরু করেন দুই বোন। গাড়ির দরজা খুলে দেয় চালক। তখনই দুই মহিলা গাড়ি থেকে নামতেই গাড়ি নিয়ে পালায় অভিযুক্ত চালক। এরপরেই হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন দুই বোন। তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা খুঁজে বের করেছেন অভিযুক্ত চালককে। ধৃতের নাম মনোজ কুমার। তিনি টালিগঞ্জের বাসিন্দা।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কখনও ট্রেন, কখনও বাস, শহরের রাস্তায় একের পর এক মহিলার শ্লীলতাহানির ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক মূক ও বধির তরুণীকে ট্যাক্সিতে তুলে ধর্ষণের অভিযোগ উঠেছিল বাইপাসের ধারে। গতকালই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এরই মধ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body