১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

গোপনাঙ্গে লুকিয়ে ৭২ লক্ষ টাকার সোনা পাচারের ছক, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ছক বানচাল

ধৃতের কাছ থেকে প্রায় ৭২ লক্ষ টাকার সোনা উদ্ধার
gold bars Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ১২:১৪

এ তো পুরো সিনেমার চিত্রনাট্য! বলিউড কিংবা হলিউডের নামকরা চোরেদের কাছেও এ কাহিনী ফেল। তবে এ চোরের অতিরিক্ত 'আত্মবিশ্বাস' কাল হল। ধরা পড়ল হাতেনাতে। তা-ও আবার বর্তমান বাজারমূল্যে প্রায় ৭২ লক্ষ টাকার সোনা-সহ।

ঘটনাটি কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের (Kolkata Airport)। অভিযুক্ত নিজের গোপনাঙ্গে প্রায় ৭২ লক্ষ টাকার সোনা প্যাকেটের মধ্যে পাচার করছিলেন। কেউ ধরতে পারবে না ভেবে এই ছক কষেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা হওয়ার। সব ঠিকঠাক ছিলই, বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় তিনি ধরা পড়ে যান। তাঁর কাছ থেকে প্রায় ১ কেজি ৭৪০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭২ লক্ষ টাকা।

সূত্রের খবর, দিল্লি যাত্রাকালে সিকিউরিটি চেকিংয়ের জন্য দাঁড়িয়েছিলেন মহম্মদ আলি নামে ওই ব্যক্তি। প্রথমেই স্ক্যানিং মেশিনে ধরা পড়ে তার শরীরে ধাতব কিছুর উপস্থিতি। তৎক্ষনাৎ নিরাপত্তারক্ষীরা সেই সন্দেহভাজন বস্তুগত বস্তুগুলি দেখতে চান। দেখেই তো চক্ষু চড়কগাছ। নিজের গোপনাঙ্গের মধ্যে প্রায় ১ কেজি ৭৪০ গ্রাম সোনা। সঙ্গে সঙ্গে তাঁকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যাই ধৃত ওই ব্যক্তি কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন। ধৃত ব্যক্তি কোন সোনা পাচারের দলের সঙ্গে যুক্ত কী না কিংবা কতদিন এই কাজের সঙ্গে যুক্ত সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে শুল্ক দফতরের আধিকারিকরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata