১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

'পাইলেও পাইতে পার অমূল্য রতন' আরজি কর হাসপাতালে মিলল গুপ্তধন

পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বছর চারেক, নজরে আসেনি এর আগে, খুলতে চক্ষু চড়কগাছ
R-G-kar Medical College Bengali News
instagram.com/banglargorbomamata
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৯

কথায় আছে, "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই/পাইলেও পাইতে পার অমূল্য রতন।" এবার কলকাতার বুকে একটি সরকারি হাসপাতালে তেমনই মিলল গুপ্তধন। লোকচক্ষুর আড়ালে এতদিন পড়ে ছিল। কেউ খেয়ালও করেননি, কিন্তু তার ভেতর এমন গুপ্ত ভান্ডার লুকিয়ে আছে কে তা জানত!

কলকাতার (Kolkata) আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)। ট্রমা কেয়ারের উল্টোদিকে এতদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ওয়াটার এটিএমটি (Water ATM)। যেখানে আগে ২ টাকার বিনিময়ে মিলত পরিশুদ্ধ পানীয় জল। মেশিনটি স্বয়ংক্রিয়। ২ টাকা দিলেই মিলত পরিমাণ মতো পানীয় জল। তৃষ্ণা তৃষ্ণার্ত মানুষ সহজেই পেতেন সেই পানীয় জলের পরিষেবা। তবে বছর চারেক আগে সেটি খারাপ হয়ে যায়। আর সারানো হয়নি। সেই ভাবেই এতদিন পরিত্যক্ত অবস্থায় কোনে পড়েছিল ওয়াটার এটিএমটি। কারোর নজরেও আসেনি। আচমকাই ওটা খুলতেই চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের। মেশিনের ভেতর কাড়ি কাড়ি ২ টাকার কয়েন।

কত টাকা পাওয়া গেছে এই ওয়াটার এটিএম থেকে? সূত্রের খবর, প্রায় ৫৬ হাজার টাকার ২ টাকার কয়েন পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে, প্রায় ২৮ হাজারের বেশি মানুষ এখান থেকে জল খেয়েছেন। করোনার কারণে দীর্ঘদিন ওই স্থানে হাসপাতাল কর্তৃপক্ষের নজর পড়েনি। কিন্তু প্রায় চার বছর পর সেই ওয়াটার এটিএম খুলতেই মিলল এমন গুপ্তধন। বেজায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ।

এই টাকা দিয়ে কী হবে? হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই টাকা দিয়ে ফের সেই ওয়াটার এটিএমটি সারিয়ে তোলা হবে। সাধারণ মানুষ পুণরায় এই ওয়াটার এটিএমটি ব্যবহার করুক, এটাই চান হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata