১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

বাইপাসে বাইক থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার দুই নাবালিকা

নারিপাচারচক্রের যোগ? খতিয়ে দেখছে পুলিশ
Arrest Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৫:৪৭

কলকাতার বুকে দিনেদুপুরেই কি সক্রিয় পাচারচক্র? নির্দিষ্ট কোনও তথ্যপ্রমাণ পাওয়া না গেলেও তেমনই ঘটনার আভাস পাওয়া গেল বাইপাসে। এদিন সকালবেলায় বাইপাসে এক বাইক থেকে হাত বাঁধা অবস্থায় দুই নাবালিকাকে উদ্ধার করল তিলজলা থানার পুলিশ। বাইক আরোহীকে এবিষয়ে প্রশ্ন করা হলে তাঁর বয়ানে অসঙ্গতি মিলেছে বলে খবর পুলিশ সূত্রে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার সকালে প্রগতি ময়দান থেকে রুবির দিকে যাওয়া একটি বাইককে দেখে সন্দেহ জাগে অপর এক বাইক আরোহীর মনে। তিনি দেখেন সন্দেহভাজন বাইকের চালকের পিছনে বসে আছে ১৩-১৪ বছর বয়সী দুই নাবালিকা। দুজনেরই হাত বাঁধা। ঘটনা দেখে তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশদের বিষয়টি জানান।

এরপরেই তিলজলা ট্রাফিক গার্ডের কাছে খবর পাঠান ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশরা। অফিসাররা এসে আটক করেন বাইকটিকে। বাইক আরোহীকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দুই নাবালিকাকে নিজের মেয়ে বলে পরিচয় দেন। অন্যদিকে দুই নাবালিকা সেই দাবী অস্বীকার করে বলে তাদের বাবা মারা গেছেন এবং বাইক আরোহীটি তাদের জোর করে নিয়ে যাচ্ছে। আপাতত জিজ্ঞাসাবাদের স্বার্থে দুই নাবালিকা-সহ বাইক আরোহীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তিলজলা থানায়। ঘটনায় নারীপাচারের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata