১২ নভেম্বর, ২০২৬
কলকাতা

১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট, জারি বিজ্ঞপ্তি

হাওড়া পুরসভার ভোট কবে? এখনও ধোঁয়াশা
Election 2021 Bengali News
২১ বিধানসভা নির্বাচন facebook.com/ECI
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১১:২৮

১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট (Kolkata Municipality Election)। ভোট গণনা ২১ ডিসেম্বর। বৃহস্পতিবার কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। এরপর দুপুর একটার সময় সাংবাদিক সম্মেলনে আরও বিস্তারিত জানাবে নির্বাচন কমিশন। তবে হাওড়া পুরসভার ভোট ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ১৯ ডিসেম্বর হাওড়া পুরসভার ভোট হচ্ছে কী না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও আজকের মধ্যেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

সূত্রের খবর, বিজ্ঞপ্তি জারির পর থেকেই কলকাতা পুরসভায় জারি হয়ে গেল আদর্শ আচরণবিধি। আজ থেকেই দেওয়া যাবে মনোনয়ন পত্র। কলকাতা পুরসভার মোট ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ১৯ ডিসেম্বর, আর গণনা ২১ ডিসেম্বর। তবে হাওড়া পুরসভার ভোট ঘিরে তৈরি হয়েছে জটিলতা। হাওড়া-বালি পুরসভা বিচ্ছেদের বিলে এখনও পর্যন্ত রাজ্যপাল সই করেননি। ফলে হাওড়া পুরসভার ভোট কবে তা এখনও স্পষ্ট নয়। নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক যেকোন নির্বাচনের ২৪ দিন আগে বিজ্ঞপ্তি জারি করতে হয়। সেই মতোই কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিন্তু হাওড়া পুরসভা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ১৯ ডিসেম্বর ওই পুরসভায় নির্বাচন করতে হলে আজকেই বিজ্ঞপ্তি জারি করতে হবে। যদিও তা এই মুহূর্তে কোনভাবেই সম্ভব নয় বলছেন ওয়াকিবহাল মহল। বেলা একটার সময় রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি পরিষ্কার হবে।

কেন কলকাতা ও হাওড়া পুরসভার ভোট, বাকি পুরসভায় এখন নয় কেন, এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন একজন বিজেপি নেতা। সেই মামলার গতকাল শুনানি হলেও কোন রায় দেওয়া হয়নি। পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও পুরভোটের বিজ্ঞপ্তি জারিতে কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি। সেই মোতাবেক কলকাতা পুরসভার ভোট দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata