২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

বেপরোয়া গতির বলি ১ পথচারী, শহরে রাতে জোড়া দুর্ঘটনা

যাদবপুর এবং গোলপার্কের ঘটনায় চাঞ্চল্য, উঠেছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
emergency accident Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ৯:১০

রাতের কলকাতায় (Kolkata) ফের বেপরোয়া গতির বলি হলেন একজন পথচারী, গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। যাদবপুরের (Jadavpur) কাছে ঘটে যাওয়া এমন মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) এলাকায় শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল এদিন? প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার রাত সোয়া দশটা নাগাদ ঘটনাটি ঘটে। একটি গাড়ি যাদবপুরের দিক থেকে বাঘাযতীনের দিকে যাচ্ছিল। যাদবপুর সুলেখার পর কৃষ্ণা গ্লাসের কাছে দ্রুত গতিতে আসা গাড়িটি প্রথমে একজন পথচারীকে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফুটপাথে থাকা একটি ফাস্টফুডের দোকানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সেই পথচারীর মৃত্যু হয় বলে সূত্রের খবর। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় লোকজন জানিয়েছেন, গাড়িতে পুরুষ-মহিলা মিলিয়ে জনা চারেক ছিলেন। তাঁদের মধ্যে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাঁদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাঁদের দাবি, ঘনবসতি এলাকাতেও বেপরোয়া ভাবে গাড়ি চালাতে দেখা যায়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজন সাধারণ পথচারীর মৃত্যু হল। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন বহু মানুষ।

উল্লেখ্য, একইদিনে শহরে আরও একটি পথদুর্ঘটনা ঘটেছে গোলপার্ক এলাকায়। শনিবার সোয়া এগারোটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গোলপার্কের ফুটপাথে উঠে যায় গাড়িটি। গাড়িটির নম্বর প্লেট দেখে গাড়িটি ঝাড়খণ্ডের বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় পুলিশ দু'জনকে আটক করেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata