২৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

শেষ রক্ষা হল না, মাতৃহারা হলেন অরিজিত সিং

হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর
Arijit Singh 1 Bengali News
অরিজিৎ সিং Instagram.com/editormaste_r
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০২১
শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৩:৫৮

মাতৃহীন অরিজিৎ সিং (Arijit Singh)।করোনামুক্ত হয়েও প্রাণে বাঁচলেন না অরিজিৎ সিংহের মা। গতকাল অর্থাৎ বুধবার রাত ১১টা নাগাদ প্রয়াত হন ৫২ বছর বয়সী অদিতি সিংহ। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর। উল্লেখ্য, গত মাসের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন অদিতিদেবী। এরপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সে সময় তাঁর এ নেগেটিভ রক্তের জন্য সোশ্যাল মিডিয়া ভরে ওঠে।সাধারণ মানুষ এবং খ্যাতনামীদের সহায়তায় রক্তের ব্যবস্থা হয়। সুস্থ হয়ে ওঠেন গায়কের মা। ১৭ মে করোনামুক্ত হন তিনি। তাতেও শেষ রক্ষা হল না।

খবর, তিনি করোনামুক্ত হলেও ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।ছিলেন ভেন্টিলেশনে। সঙ্গে একমো সাপোর্ট। চলছিল কিডনি ডায়ালাইসিসও, এরপর একে একে সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তাঁর। তার মাঝেই হয় ব্রেন স্ট্রোক। সেখান থেকেই শরীরের অবনতি। অবশেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর। মাকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিত ও বোন অমৃতা। পাশাপাশি শোকস্তব্ধ অরিজিতের অনুগামীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster