২৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

টিকিট পেতেই আমজনতার দুয়ারে-দুয়ারে সায়নী

প্রচারের জন্য সকলের সঙ্গে চপ-মুড়িও খাচ্ছেন অভিনেত্রী!
saayoni ghosh Bengali News
twitter @sayani06
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০২১
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ১৭:০৩

গত শুক্রবারই আসানসোলের টিকিট পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। আর এরপরেই গেরুয়া শিবিরের বহু কটাক্ষের শিকার হয়েছেন, এমনকি তাঁর পুরোনো "বুলাদির শিব রাত্রির" পোস্টকে তুলে এনেও ফের ব্যাপক ট্রোলের শিকার করা হয়। তবে এসব কথা এড়িয়ে যাবেন, এমন মেয়েও সায়নী নয়। কাজেই, আসানসোলের টিকিট পাওয়ার পরেই বিজেপিকে একহাত নিয়ে খোলা চিঠি লিখেছিলেন সায়নী ঘোষ, 'বাবুমশাই' সম্বোধন করে বলেন, 'বড় হউ BJP।'

অন্যদিকে শুধুমাত্র বিরোধীদল নয়, নিজের দলের কর্মীদের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। টিকিট পাওয়ার পর থেকেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মীরা। শুধু তাই নয়, তাঁদের কথাতেও রয়েছে বিজেপির ছোঁয়া, 'সায়নী ঘোষ বহিরাগত। তিনি শিবের মতো দেবতাকে অপমান করেছেন। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য ভূমিপুত্র চাই।'

তবে স্পষ্ট করে অভিনেত্রীও তাঁদের বলে দেন, 'আমি ঘরের মেয়ে। আমি বহিরাগত নই।' এরপরেই রাস্তায় নেমে পড়েছেন সায়নী ঘোষ, একেবারে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচারে নেমেছেন আসানসোল দক্ষিণের তারকা প্রার্থী। আট থেকে আশি সকলের সাথে কথা বলে, সমস্ত সমস্যার সমাধান করছেন। বয়স্কদের থেকে আশীর্বাদ নিচ্ছেন, ছোটদের জড়িয়ে ধরছেন, বাড়ির সামনে বসে সকলের সঙ্গে চপ-মুড়িও খাচ্ছেন।

একদিনে নিজের কেন্দ্রে নেমে প্রচারে খামতি রাখছেন না তিনি, অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। শেয়ার করছেন নানান প্রচার পর্বের নানান ভিডিও। বলাবাহুল্য, অনলাইন এবং অফলাইন সবেতেই পাল্লা ভারি রাখছেন তিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ নভেম্বর

৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ঈথা

Shraddha eetha 1
২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan