২৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

জন্মদিন জমজমাট, প্রথম বছরে পা রাখলো ছোট্ট 'কেশব'

ছেলের প্রথম জন্মদিন, ধুমধাম করে পালন করলেন রাজা এবং মধুবনী
Madhubani Goswami Bengali News
facebook.com/madhubani.ghosh.56
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ২১:৪০

আজ থেকে ঠিক একটা বছর আগে, জনপ্রিয় তারকা জুটি রাজা গোস্বামী (Raja Goswami) এবং মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) জীবনে, শুরু হয় ভালোবাসার নতুন অধ্যায়। তাঁদের কোল আলো করে আসে ছোট্ট কেশব (Keshav)। গত ৯ এপ্রিল যেমন ছিল অন্নপূর্ণা পুজো, তেমন ছিল তাঁদের সন্তানের প্রথম জন্মদিন। মধুবনী, মা অন্নপূর্ণার কাছে সন্তানের সুস্থতা কামনা করে, জন্মদিনের কিছু মুহুর্ত ভাগ করে নিয়েছেন অনুগামীদের সঙ্গে।

রাজা এবং মধুবনীর সম্পর্ক শুরু হয়, তাঁদের প্রথম অভিনীত ধারাবাহিক, '@ভালোবাসা.কম' (@Bhalobasha.com) দিয়ে। ২০১০ সালে স্টার জলসায়(Star Jalsha) সম্প্রচারিত হত ধারাবাহিকটি। সেই শুরু। এরপর একে একে অন্যান্য পাঁচটা সম্পর্কের মতই বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে, গত ২০১৭ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুরুর দিকের কথায় তাঁরা নিজেরাই জানান, অনস্ক্রিনে তাঁদের অভিনীত চরিত্র দুটি, 'ওম' (Om) এবং 'তোড়া'র (Tora) রসায়ন যতটা জমাটি ছিল, রাজা মধুবনী ব্যক্তি জীবনে ততই দুরত্ম যাপন করতেন।

এখন তাঁরা ফুটফুটে 'কেশব' এর মা বাবা। যতটা নাহ্ তাঁরা তাঁদের জন্য জনপ্রিয় হয়েছিলেন, তার বেশি হলেন তাঁদের জীবন আলো করা এই ছোট্ট দেবদুতটির জন্য। মধুবনী কৃষ্ণ ভক্ত, তাই তিনি ছোট্ট কেশবের নামকরণেও, কৃষ্ণ ছোঁয়া রেখেছেন। নিজেদের সামাজিক মাধ্যমে এই তারকা জুটি খুবই সক্রিয়। তাঁদের একত্রে মুহুর্ত যাপনের বিভিন্ন কোলাজের সাক্ষী তাঁদের অনুগামীরা হন। প্রায়ই কেশবকে কোলে নিয়ে মধুবনীর গলায়, কৃষ্ণ ভক্তি ফুটে ওঠে। বলা বাহুল্য, সেই মুহুর্ত শুধু কেশব নয়, উপভোগ করেন তাঁদেরকে জড়িয়ে থাকা, প্রত্যেকটি মানুষ।

দেখতে দেখতে কেশব এখন এক বছরের। অন্যান্য অনুষ্ঠানের মতই, তার জন্মদিনের ছবিও ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। কখনো শেরওয়ানি এবং লাল টুপি, আবার কখনো বা ডেনিম এবং টিশার্টে, কেশব হয়ে উঠেছে তার অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। প্রত্যেকটি পোশাকেই একেবারে ফুটফুটে রাজপুত্রটি। কিছু কিছু ছবিতে দেখা যাচ্ছে, ছোট ছোট হাতে, কেশব নিজের জন্মদিনের কেক খেতে মগ্ন।

কেশবকে নিয়েই কাটছে রাজা মধুবনীর ভরাট সংসার। সম্প্রতি এই জুটিকে অনেকদিন পর ছোটো পর্দায়, একটি রিয়েলিটি শো-তে দেখা গেছে। রাজা স্টার জলসার 'খড়কুটো' (Khorkuto)ধারাবাহিকে অভিনয় করলেও, মধুবনী অনেকদিন রুপোলি জগৎ থেকে বিরতিতে আছেন। কিন্তু কেশবের বাবা মা-কে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য যে দর্শক বেজায় আগ্রহী, তা আর বলার অপেক্ষা রাখেনা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ নভেম্বর

৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ঈথা

Shraddha eetha 1
২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan