১৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

Pallavi Dey : 'গভীর ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে' মুখ খুললেন সাগ্নিকের 'কাছের' বন্ধু ঐন্দ্রিলা

সব অভিযোগ অস্বীকার করেছেন ঐন্দ্রিলা
Pallavi dey new bf Bengali News
instagram.com/pallavidey153
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০২২
শেষ আপডেট: ২০ মে ২০২২ ১৭:৩৬

ক্রমশই ঘনীভূত হচ্ছে টলিউডের অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যু-রহস্য। ১৫ মে রবিবার গরফার একটি আবাসনের ঘর থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর গ্রেফতার করা হয় তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিককে। এই ঘটনায় সাগ্নিক ছাড়াও উঠে এসেছে অনেকের নাম। তবে কৌতূহলের বিষয়, মৃত্যু-রহস্যে নাম জড়ানো প্রতিটি চরিত্রই একে অপরকে চিনতেন।

তবে এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রয়াত অভিনেত্রী পল্লবী দে মৃত্যু-রহস্যে নাম জড়ানো ঐন্দ্রিলা মুখোপাধ্যায়। তাঁর সাফ দাবি, 'তাঁকে গভীর ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। সাগ্নিকের সঙ্গে তাঁর কোনও লেনদেন হয়নি।' তিনি আরও বলেন, সাগ্নিককে সরাসরি চিনতেন না তিনি। স্কুল এবং বাড়ি কাছাকাছি হওয়ায় নামমাত্র পরিচয় ছিল। ভাল করে পরিচয় পল্লবীর সূত্রেই। 

কে এই ঐন্দ্রিলা? ঐন্দ্রিলা হল সেই মহিলা, যাঁর সঙ্গে সাগ্নিক ‘গোপনে’ সম্পর্ক রাখত বলেই বার বার অভিযোগ করেছে পল্লবীর পরিবার। মেয়ের মৃত্যুর জন্য সাগ্নিকের পাশাপাশি ঐন্দ্রিলাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা।

শুধু পল্লবীর পরিবার নয়। অভিযোগ, পল্লবী-সাগ্নিকের বাড়িতে একাধিক বার গিয়েছিলেন ঐন্দ্রিলা। রাতেও থেকেছেন। পল্লবী থাকাকালীন ঘরে এলেও পল্লবী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সাগ্নিকের সঙ্গে ঘরে ঢুকে ঐন্দ্রিলা ছিটকিনি তুলতেন বলে দাবি করেছেন পল্লবীর পরিচারিকা সেলিমা সর্দার। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ঐন্দ্রিলা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena