১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

"তুই মেয়ে না ছেলে সেটা দ্যাখ", মন্টিকে গালিগালাজ 'মাতাল' ছেলেদের

ইতিমধ্যেই জল গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত
Montii Roy controversy Bengali News
instagram.com/montiiroy_official
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৩:২৮

সোশ্যাল মিডিয়ার সেনসেশন মন্টি রায় (Montii Roy), তাকে নিয়ে আলাদা কিছু বলার অপেক্ষা রাখে না। তার কাজ, ব্যতিক্রমী চিন্তাধারা- আট থেকে আশি সকলেই তার ভক্ত। কাজেই ফ্যান-ফলোয়িংও এগিয়ে চলেছে বহুদূর। শরীর পুরুষ হলেও, মন ছিল নারী। তাই সমাজের অচলায়তন ভেঙে মনের কথা শুনে সেক্স চেঞ্জিংয়ের মাধ্যমে নারী শরীরে আজ মন্টি। আজ এত ফেম পাওয়ার পিছনে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। তবে পাশে ছিল পরিবার।

আজ হঠাৎই কেন উঠছে মন্টির কথা? গতকাল রাত থেকেই সোশ্যালে উঠেছে তীব্র নিন্দা। মন্টিকে নিয়ে? হ্যাঁ। গতকাল এত কুরুচিকর কথা শুনে কেন সোজা পুলিশের দারস্থ না হয়ে সোশ্যালে এসে লাইভ করলেন মন্টি? তীব্র ক্ষোভ নেটিজেনদের।

কী ঘটেছিল গতকাল? কাল রাতেই অতনু মজুমদার নামক একটি ছেলে একটি ভিডিও শেয়ার করেন ফেসবুকে। ক্যাপশনে তিনি লিখেছেন, "ধানকলে ঝামেলা করছে মন্টি রায়। একটা নোংরা ছেলে মন্টি রায়, সে তার আসল রূপ দেখিয়ে দিল। তোমরাই বলো এটা ছেলে না মেয়ে।" ভিডিয়োতে দেখা যাচ্ছে বেজায় চটে মন্টি, তিনি কিছু বলার আগেই ক্ষিপ্ত কয়েকটি ছেলে এগিয়ে আসছে তার দিকে। সঙ্গে চলছে "ছক্কা", "হিজরা", "ছেলে থেকে মেয়ে হয়েছে" সহ অজস্র কুরুচিকর মন্তব্য, গালিগালাজ। ভিডিও শেয়ার হতেই ছেলেটির ব্যবহারে ক্ষোভ উগড়ে দিয়েছে নেটপাড়া।

Montii ss 1 Bengali News
-
Monti ss 2 Bengali News
-

গতকাল এই ঘটনার পর লাইভে এসেছিলেন মন্টি। তিনি বলেন, তার বয়ফ্রেন্ড এবং অপর একটি বন্ধু মিলে ধানকল মোড় থেকে আগরপাড়ার দিকে যাচ্ছিলেন। সে সময় একটি ছেলে (যাকে মন্টি 'মাতাল' বলেছেন) সে অশ্লীল ভাবে মন্টিকে ছোঁয়। ঘটনার প্রতিবাদ জানায় মন্টির বন্ধুরা। গায়ে কেন হাত দিয়েছে, প্রশ্ন করায় সঙ্গে সঙ্গেই 'মাতাল' ছেলেটির আরও দশটি মাতাল বন্ধু ছুটে আসেন। মন্টির প্রতিবাদী সেই বন্ধুকে ধাক্কা দেয় ছেলেগুলি। ঝামেলা দেখে বেশ কয়েকজন বয়স্ক মানুষ এলেও সমস্যা সমস্যার সুষ্ঠু নিষ্পত্তি হয়নি। এর বদলে মন্টিকে গালিগালাজ এবং নোংরা ভাষা বলতে শুরু করেন ছেলেগুলি। মন্টির কথায়, "ছেলেটি মদ খেয়ে রীতিমতোন টলছিল।" অন্যদিকে ছেলেটিকেও বলতে শোনা যায়, "কেউ তোর গায়ে হাত দেয়নি।"

ইতিমধ্যেই জল গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। তবে আপাতত মন্টির পাশে দাঁড়িয়েছে অধিকাংশ নেটিজেনরা। চলছে বিতর্ক।

Montii Roy controversy Bengali News
instagram.com/montiiroy_official

দুই পক্ষের ভিডিয়োর প্রেক্ষিতে এই প্রতিবেদন। ঘটনার সত্যতা যাচাই করেনি "পরিদর্শক"।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena