২৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

গ্ল্যামার গেলে যাক, প্রচারে যেন খামতি না থাকে : আমজনতার দুয়ারে তারকাপ্রার্থীদের হিড়িক

দেব-রাজ-সায়নী থেকে শুরু করে যশ-তনুশ্রী-পায়েল, প্রচারে খামতি রাখছেন না কেউ

সামনে বিধানসভা নির্বাচন, মাথার উপর চৈত্রের তাপপ্রবাহ। তাতে কী আসে যায়! গ্ল্যামার গেলে যাক, তবে ভোটে যেন খামতি না থাকে, আর তাই তো রোদ-ধূলো-করোনার পরোয়া না করে দুয়ারে দুয়ারে প্রচারে তারকাপ্রার্থীরা।

টোটো চড়ে বাঁকুড়ার রাস্তায় প্রচার করছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। “বাংলা নিজের মেয়েকে চায়” বলে স্লোগানও দিচ্ছেন অভিনেত্রী।

শ্যামপুর কেন্দ্রের বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতার ছবি পোস্ট করেছেন তনুশ্রী চক্রবর্তী। খামতি রাখছেন না প্রচারে।

এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই নিজের কেন্দ্রে প্রচারে এক চুলও খামতি দিচ্ছেন না অভিনেত্রী সায়নী ঘোষ। বুধবারও তার অন্যথা হল না, দুয়ারে দুয়ারে প্রচারেই ভোট চাইছেন নায়িকা।

ওদিকে পরিচালক রাজ চক্রবর্তী সদ্য পুরী থেকে ঘুরে আসতেই নিজ কেন্দ্রে নামলেন প্রচারে। কথা বললেন এলাকাবাসীর সাথে, শুনলেন সমস্ত সমস্যার কথা।

শোভন-বৈশাখীর দ্বন্দ্বের মধ্যেও নিজ কেন্দ্রে কোনও ভাবেই প্রচারে খামতি নেই অভিনেত্রী পায়েল সরকারের। সমস্ত সমস্যাকে উপেক্ষা করেই, মঙ্গলবার টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পূর্ব বেহালা কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার।

Paayel Bjp Bengali News
প্রচারে পায়েল সরকার Facebook

দ্বিতীয় দফায় পয়লা এপ্রিলে ভোট হবে ঘাটালে। গত সপ্তাহ অবদি দেবকে প্রচারে না পাওয়া যেতেই বেড়েছিল জল্পনা। তবে দেবের সাফ কথা, “বাংলায় আবার দিদিই আসবেন।” ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকে হাতিয়ার করেই ভোট প্রচারে নামলেন ঘাসফুল শিবিরের সাংসদ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ নভেম্বর

৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ঈথা

Shraddha eetha 1
২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan