১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মন ভেঙে গেল ভক্তদের, প্রথম ছবি 'কলকাতা চলন্তিকা'তে সংলাপ নেই কিরণের

কিরণ দত্ত প্রথম থেকেই জানত যে ওর সংলাপ নেই : পরিচালক
Ditipriya kiran Bengali News
instagram.com/roy_ditipriya, /yourbongguy
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২৯ আগস্ট ২০২২ ১২:০৬

সদ্য মুক্তি পেয়েছে 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। এই ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে সোশ্যাল মিডিয়া কাঁপানো দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বং গাই কিরণ দত্ত এবং ঝিলম গুপ্ত-র। ঝিলমের পাশাপাশি কিরণকে নিয়ে একটা বড় উত্তেজনা ছিল তাঁর অনুগামীদের। কিরণের পাশে দিতিপ্রিয়া, জমবে প্রেম। জমবে সিনেমা, ছবির টিজারের ঝলকে অন্তত এমনটাই আশা ছিল অনুগামীদের।

সেই আশাতে সিনেমা দেখতে যেতেই এক্কেবারে অন্য ছবি। প্রথম ছবিতে কিরণের মুখে নেই একটিও সংলাপ। মন খারাপ কিরণের ভক্তদের। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালকের ওপর।

এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ পাভেল। সংবাদমাধ্যমে তাঁর স্পষ্ট জবাব, "আমি একটি ছবির পরিচালক। কিরণ ওয়ার্কশপ করেছে। কিরণ দত্ত প্রথম থেকেই জানত যে ওর সংলাপ নেই। যে এটা জেনেই অভিনয় করেছে তার সমস্যা নেই। তাহলে অন্যদের সমস্যা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না।"

বলাবাহুল্য, একটি সিনেমা কোনদিকে মোড় নেবে। কাকে কোন চরিত্রে নেওয়া হবে, কার রোল হবে কতখানি এ বিষয়টি স্রেফ পরিচালক-প্রযোজকের। তাঁদের কাজে মাথা ঘামিয়ে ক্ষোভ প্রকাশ করার প্রশ্ন আসে না। তবে সাধারণ দর্শকের তৃপ্তির জন্য সিনেমা তৈরি, তাঁদের ভালো-মন্দ দুই প্রতিক্রিয়াই আসবে তাও স্বাভাবিক।

প্রসঙ্গত, গত শুক্রবার মুক্তি পেয়েছে কলকাতা চলন্তিকা। শহরের বুকে ব্রিজ ভেঙে পড়া এবং তার পরবর্তী সময়কাল নিয়ে এই ছবি। ছবিতে কিরণের বিপরীতে দেখা গিয়েছে দিতিপ্রিয়া রায়কে। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট' এর ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস, ইশা সাহা। রয়েছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহা, শতাব্দী চক্রবর্তী, ঝিলম গুপ্ত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena