২৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

মান, অভিমান, ক্ষোভ, যা আছে তা মিটিয়ে নেব। আমি বহিরাগত নই, বাংলারই মেয়ে : আসানসোলে সাফ কথা সায়নীর

আমাকে সেলিব্রিটি ভাববেন না, আমি ঘরের ছেলে : রাজ চক্রবর্তী
sayani ghosh raj chakraborty Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ মার্চ ২০২১
শেষ আপডেট: ৭ মার্চ ২০২১ ২২:২১

একুশের ভোটের (West Bengal Assembly Election 2021) দামামা বেজে গিয়েছে অনেক আগেই। ভোট উৎসবের প্রস্তুতির মাঝেই নজরে ছিল তারকা-খচিত প্রার্থী তালিকা। আর সেই তালিকা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে নানান জনমত। ইতিমধ্যেই শাসকদলের হয়ে প্রচারের জন্য আসানসোল দক্ষিণে পৌঁছে গিয়েছেন সায়নী ঘোষ। অন্যদিকে একই ভাবে নিজেদের কেন্দ্রে রাজ চক্রবর্তী এবং জুন মালিয়ারও দেখা মিলেছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই আসানসোলে পৌঁছে একটি শিব মন্দিরে পূজো দিয়ে ভোট প্রচারে নেমেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সায়নী লিখেছেন, "আসানসোলে প্রথম দিন এবং প্রথম সাক্ষাৎ আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় অপূর্ব মুখার্জী সঙ্গে। তাঁদের অভ্যর্থনায় আমি অভিভূত।"

তবে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের তীব্র বিরোধিতা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সায়নীর সাফ কথা  ''মান, অভিমান, ক্ষোভ, যা আছে তা মিটিয়ে নেব। আমি বহিরাগত নই, বাংলারই মেয়ে।'' 

এরপরেই আসানসোলে গিয়েই 'বহিরাগত' ইস্যুতে সায়নী ঘোষ বলেন, ''কীসের বহিরাগত, আমি বাংলারই মেয়ে। কলকাতা থেকে আসছি, কলকাতার যত ভালো আছে, সব এখানে নিয়ে আসব। দিদি বলেছেন, ভালোবাসা কাকে বলে দেখিয়ে এসো, তাই এসেছি। আগামী দিনে যদি সুযোগ পাই তাহলে কাজে দেখিয়ে দেব, বেশি কথা বলব না।'' 

অন্যদিকে রাজ চক্রবর্তী জানিয়েছেন, "অনেকে বিজেপিতে যোগ দেওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। কথা হয়েছে, এখন সব ঠিক হয়েছে। আমাকে সেলিব্রিটি ভাববেন না। আমি ঘরের ছেলে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৫ নভেম্বর

৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ঈথা

Shraddha eetha 1
২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan