১১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

সাঁকরাইলে যুবকের রহস্যমৃত্যু, খালের ধার থেকে উদ্ধার মৃতদেহ

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ
death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৭

শনিবার ভোরবেলায় সাঁকরাইলের এক খালের ধার থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। যার জেরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাঁকরাইলের সারেঙ্গা অঞ্চলে। সূত্রের খবর, এদিন ভোরবেলায় সারেঙ্গার কেডিটি পোলের নিচে খালের ধারে যুবকের কর্দমাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। ঘটনাস্থল থেকে তাঁরা যুবকের মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরবর্তীকালে বাড়ির লোকেরাই পুলিশে খবর দেন।

পরিবার সূত্রে জানানো হয়েছে, মৃত যুবকের নাম কার্ত্তিক মণ্ডল। বয়স তিরিশের কোঠায়। শুক্রবার রাতে বিশ্বকর্মা পুজা উপলক্ষে তিনি বাড়ি থেকে বের হন। পারিবারের অভিযোগ, পুজা উপলক্ষে খাওয়া-দাওয়া হবে বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান দুজন। রাত্রে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা তাঁকে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও তাঁরা কার্তিকের সাথে যোগাযোগে ব্যর্থ হন। এরপরেই যুবকের খোঁজে বের হন তাঁরা। সারা রাত খোঁজাখুঁজি করে শেষপর্যন্ত ভোর বেলায় তাঁরা খালের ধার থেকে কার্তিকের মৃতদেহ উদ্ধার করেন। এরপর তাঁরাই খবর দেন পুলিশে। মৃতের পারিবারিক সদস্যরা অভিযোগ করেছেন, যুবকের দেহ উদ্ধার করে আগে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পুলিশ প্রথমে তাঁদের অভিযোগে গুরুত্বই দেয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুক্ষণ বাদে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাঁদের উপর ক্ষোভ উগরে দেন মৃতের দাদা। যদিও পরবর্তীতে যুবকের রহস্যমৃত্যুর পরিপ্রেক্ষিতে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন সাঁকরাইল থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন তাঁরা। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কিনারা পাওয়া যায়নি বলেই সূত্রের খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1