১০ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

বিধবা মহিলার নম্বর চাইতেই বিপত্তি, জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানো হল যুবককে

মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে
suicide boy Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০২২
শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৬:৪২

বাজার থেকে ফেরার পথে এক মহিলার কাছে ফোন নম্বর চাওয়ার জেরে ভরা সভার বিচারে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হল এক যুবককে। ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার। সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা চোখের নিমিষে ভাইরাল হয়ে যায়। এর জেরে বর্তমানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই গ্রামের মোড়ল-সহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, নির্যাতিত যুবক রবিবার হরিহরপাড়া সবজি হাট সংলগ্ন এলাকায় এক বিধবা মহিলার সঙ্গে কথা বলছিল। সেখানেই মহিলার কাছে তাঁর ফোন নম্বর চান। মহিলা দিতে রাজি হননি। তাতে বেজায় রেগে যান যুবকটি। মহিলা অভিযোগ করেন, এরপর‌ই তীব্র ভাষায় গালিগালাজ করতে থাকে যুবকটি। কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের বাড়িতে চড়াও হয় গ্রামেরই কিছু লোক।

তারা যুবকটির অসভ্য ব্যবহারের জন্য তীব্র ভর্ৎসনা করে। এরপর গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়। সেখানেই সংখ্যাগরিষ্ঠের নিদানে যুবককে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর ব্যবস্থা করা হয়। সেইমতো জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় যুবককে। যুবক মুর্শিদাবাদের হরিহরপাড়ার কেশাইপুর এলাকার বাসিন্দা। বলা বাহুল্য, এরপর থেকে এলাকায় মুখ দেখাতে পারছেনা সে। অন্যিদকে সেই ভিডিওটি আবার স্থানীয়রা রেকর্ড করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছিল। আর তা ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হন নেটিজেনরা। মোড়লের এক্তিয়ার নিয়েও প্রশ্ন ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে থানা অব্দি জল গড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই গ্রামের মোড়ল-সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather