১৪ নভেম্বর, ২০২৬
রাজ্য

আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই তিন জেলায় বইবে ঝোড়ো হাওয়া

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির প্রবল সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস
Rain taxi kolkata Bengali News
instagram.com/street_licious_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ২০:২৭

কালবৈশাখীর আমেজ জেলায় জেলায়। রৌদ্রের উত্তাপ কমিয়ে বিকেল থেকেই বইছে ঠান্ডা হাওয়া। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানান দিচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে।খবর, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির প্রবল সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আবেদন করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে কলকাতায়। হাওয়া অফিস জানাচ্ছে, গতকালই মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হতে পারে কলকাতা। যার ফলে শহর এবং শহরতলীতে গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body