১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

করোনাক্রান্ত পরীক্ষার্থীরাও কাল পরীক্ষায় বসবে, নয়া পদক্ষেপ কলেজ সার্ভিস কমিশনের

এ বছর সেট পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজারেরও বেশি
exam students Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১৭:১৭

বহু প্রতীক্ষার পর অবশেষে কাল রাজ্যে হবে স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট পরীক্ষা (SET Exam 2022)। এই পরীক্ষার ভিত্তিতে কলেজ সার্ভিস কমিশন হবু অধ্যাপকদের যোগ্যতা নির্ণয় করে। গতবছর করোনার জেরে এই পরীক্ষা হবে হবে করেও আর হয়ে ওঠেনি। তবে এ বছর আগামীকাল রাজ্যে সেট পরীক্ষা। এ বছর সেট-এ পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজারেরও বেশি।

করোনা পরিস্থিতিতে সেট পরীক্ষাকে ঘিরে কমিশনের রয়েছে বাড়তি চিন্তা। করোনাক্রান্ত পরীক্ষার্থীরাও যাতে সেট পরীক্ষায় বসতে পারে, সে কারণে নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ।

সূত্রের খবর, গতকাল রাজ্যে স্বাভাবিকের তুলনায় বাড়তি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সঙ্গেই সকাল সাড়ে ন'টার বদলে এক ঘন্টা পিছিয়ে সাড়ে দশটা থেকে শুরু হবে পরীক্ষা। প্রথমপত্রের পরীক্ষা হবে সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত।

এরপর আধ ঘন্টা পর দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে বেলা ১২ টা থেকে দুপুর দুটো পর্যন্ত। তবে পরীক্ষা সাড়ে দশটা দিয়ে শুরু হলেও, সকাল ন'টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে।

এখানেই শেষ নয়। করোনাক্রান্ত পড়ুয়াদের জন্য রয়েছে আইসোলেশন রুম। এই রুমে যারা গার্ড দেবেন, তাদের PPE কিট পড়ে থাকতে হবে। এমনকি আক্রান্ত পড়ুয়াদের জন্য আলাদা করে প্রশ্নপত্র রাখা থাকবে। তাঁদের ব্যবহৃত OMR শিটকে আলাদা করে প্যাকিং করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্র এই একই নিয়ম মানবে। রাজ্যের সম্মতিতেই কলেজ সার্ভিস কমিশন এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body