১৬ নভেম্বর, ২০২৬
রাজ্য

মাঙ্কিপক্সের চোখ রাঙানির মধ্যেই এবার নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্যদপ্তরের

এই রোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথার যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ
Monkeypox Bengali News
https://twitter.com/TessaRDavis
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০২২
শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৬:২৭

করোনার প্রকোপ মিটতে না মিটতেই এবার চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স (MonkeyPox)। তাই আবারও সতর্কতা জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর (Health Department of West Bengal)। শুক্রবার স্বাস্থ্যদপ্তরের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে হাসপাতালগুলিতে আলাদা চিকিৎসা ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, যদি কোনও সন্দেহভাজন রোগী নজরে আসে, তাহলে অতি শীঘ্রই তাঁর নমুনা সংগ্রহ করে পুণের (Pune) ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যদপ্তরের কর্তারা। এর সঙ্গেই হাসপাতালগুলিতে আইসোলেশন বেড রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর।

বলাবাহুল্য, করোনার পর নতুন করে আতঙ্ক তৈরি করেছে মাঙ্কিপক্স। প্রায় ১৪ টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। এই রোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথার যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ। তাই এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির গায়ে যদি ফুসকুড়ি সহ মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে অতিরিক্ত নজরদারি বাড়াতে হবে।

এর সঙ্গেই যে সমস্ত দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সেখান থেকে যদি কোনও ব্যক্তি গত ২১ দিনে দেশে আসেন সেক্ষেত্রেও তার উপর নজরদারি চালাতে হবে। প্রসঙ্গত, এই ভাইরাসের ক্ষেত্রে মৃত্যুর ঘটনা অনেক কম। ভারতে এখনও এই ভাইরাস পাওয়া যায়নি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body