৯ নভেম্বর, ২০২৬
রাজ্য

Big Breaking: হাওড়া যাওয়ার পথেই গ্রেপ্তার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যের বিতর্ককে নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়াতে
Sukanta Majumder Bengali News
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার twitter.com/DrSukantaBJP/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুন ২০২২
শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৬:৫৪

অশান্ত হাওড়ার পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিদ্যাসাগর সেতু পৌঁছতেই গ্রেপ্তার হলেন পুলিশের হাতে। বহুবার বাঁধা দেওয়া হয়েছিল তাঁকে। তবে সমস্ত বাঁধা উড়িয়ে কনভয় নিয়ে জোরপূর্বক হাওড়া যেতে গিয়ে শেষমেষ টোলভ্যানে উঠতে হল তাঁকে।

জানা গিয়েছে, সকাল ১১ টায় নিউটাউনের বাসভবন থেকে র‌ওনা দেওয়ার উদ্দেশ্য ছিল তাঁর। তবে তার আগেই বিধাননগর পুলিশ এসে তাকে বাঁধা দেয়। সুকান্তের অভিযোগ, তাঁকে নিয়ম ভেঙে ‘গৃহবন্দি’ করা হয়েছিল। বিধাননগর কমিশনারেটের পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী এবং সুকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এরপর সব বাঁধা ডিঙিয়ে দুপুর সোয়া দুটোয় বাড়ি থেকে উলুবেড়িয়ার উদ্দেশ্যে র‌ওনা দেন তিনি। কলকাতায় এসএসকেএম হাসপাতাল এলাকা পার হয়ে বিদ্যাসাগর সেতুতে সুকান্তর কনভয় উঠতে গেলেই বাধা দেয় পুলিশ। গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করেন রাজ্য সভাপতি। কিন্তু টোল প্লাজায় গিয়ে গ্রেপ্তার হন তিনি।

প্রসঙ্গত, নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যের বিতর্ককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়া। আজ শনিবার হাওড়ার পাঁচলা বাজারে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়৷ পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। উল্টোদিক থেকে বিক্ষোভকারীরাও পাথর ছুঁড়তে থাকে। ১৩ জুন পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1