২৫ নভেম্বর, ২০২৬
রাজ্য

Weather Update : শীতের আমেজ শেষ, সপ্তাহের শেষেই বাড়বে রোদের তাপ

সপ্তাহ শেষে তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে
Taxi sealdah Bengali News
instagram.com/street_licious_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৫ জানুয়ারি ২০২২ ১২:৫৪

নতুন বছরের শুরু থেকেই জাঁকিয়ে শীত বাংলা জুড়ে। রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমছে পারদ। তবে পৌষের শেষেই উধাও হবে ঠান্ডা। গায়ে রোদ লাগলে, গরমের তাপে শীতের আমেজ ভুলবে রাজ্যবাসী। এমনটাই জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে উত্তুরে হাওয়া। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্তমানে রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আর তার জেরেই তাপমাত্রা বাড়বে রাজ্যজুড়ে। বাধা পাবে উত্তুরে হাওয়া। এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। সর্বনিম্ন ছুঁতে পারে ১৮ ডিগ্রি। যে কারণেই শনি-রবিবার বেশ ভালই গরম অনুভূত হবে আশাবাদী আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ সকাল থেকেই ঠান্ডার আমেজ রয়েছে রাজ্যজুড়ে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। হাওয়া অফিস সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুস্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু তারপর থেকেই বদলে যাবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রার পারদ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আপাতত আগামি ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস নেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata