১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

Weather Update: কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা বাংলা, আজ কলকাতায় সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রির পূর্বাভাস

সান্দাকফুতে তুষারপাতের সম্ভাবনা, পারদ-পতন অব্যাহত
maidan kolkata Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১০:৩৮

কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় জাঁকিয়ে পড়েছে শীত। রৌদ্রোজ্জ্বল আকাশ, সঙ্গে উত্তরের হাওয়ার মিশেলে শীত জ্বরে কাবু গোটা বাংলা। দক্ষিণ থেকে উত্তরের একাধিক জেলায় রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে এবারের শীত। শুক্রবারই ছিল এ মরশুমের শীতলতম দিন, তবে শনিবার পড়তে পারে আরও পারদ-পতন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ ডিগ্রি কম। আর শনিবার আবহাওয়ার পূর্বাভাস সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস রবিবার আরও নামতে পারে তাপমাত্রা। শীতের দাপটে রীতিমতোই কাবু গোটা বাংলাই।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়ছে কুয়াশার প্রকোপ। শুক্রবার ও শনিবার সান্দাকফুতে বাড়ছে তুষারপাতের আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীত আসার পথে প্রথমে বাধা তৈরি হয়েছিল। পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে সরে গিয়ে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ। আর সন্ধ্যা নামলেই হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা।

এদিকে রাত পোহালেই কলকাতা পুরসভার নির্বাচন। এনিয়ে বাড়তি চাপ তো আছেই। গতকাল কলকাতা হাইকোর্ট পুরোভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ করে দিয়েছে। এ নিয়ে বিজেপি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে উপস্থিত হয়েছে। আজ জরুরিকালীন ভিত্তিতে শুনানির সম্ভাবনা। কলকাতা পুরভোট শীতের ইনিংসের মধ্যেই বেশ সাড়া তৈরি করেছে। গতকাল সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার কাজ শেষ করেছে। শীত গায়ে মেখেই কলকাতাবাসীরা জমে উঠবেন ভোট উৎসবের মরশুমে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun