১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

Weather Update: তরতর করে নামছে তাপমাত্রার পারদ, সোমবারই এ মরশুমের শীতলতম দিন

বৃষ্টি নেই, বরং ঠান্ডার পারদ নামছে, কলকাতা-সহ বেশিরভাগ জেলায় চলে এল শীত
maidan kolkata Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ৮:৩৩

ডিসেম্বরের মাঝামাঝি চলে এলেও অন্যান্য বছরের মতো এখনও তেমন তাপমাত্রার পারদ নামেনি। ঘনঘন নিম্নচাপের চোখরাঙানির জেরে বঙ্গে এবছর শীত আসতে দেরি করছে। তবে গত দিন দুয়েক সকালবেলা উত্তরের বাতাস জানান দিচ্ছে বঙ্গে শীত আসন্ন। কেবল বাংলা নয়, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, হয়তো সোমবারই হবে মরশুমের শীতলতম দিন। আবহাওয়ার পূর্বাভাস জানান দিচ্ছে অবশেষে সেই কাঙ্ক্ষিত শীতকাল আসতে চলেছে।

গত দিন দুয়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রোদ ঝলমলে আবহাওয়া ছিল। সোমবারও সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কথা বলা হয়েছে। কয়েকটি জায়গায় কুয়াশার প্রকোপ থাকলেও সকাল থেকেই রোদ্দুর থাকবে বাংলায়। আর সূর্য নামলেই তরতর করে নামবে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে উত্তরের কনকনে ঠান্ডা বাতাসের প্রকোপ তো থাকবেই। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। এই সর্বনিম্ন তাপমাত্রাই হতে পারে এ মরশুমের প্রথম রেকর্ড।

কেবল পশ্চিমবঙ্গ নয়, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে জাঁকিয়ে শীতের ইনিংস শুরু হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যের শীতের প্রকোপ জোরাল। রাজধানী দিল্লিতে ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপট তো আছেই। এদিকে ভূস্বর্গ কাশ্মীরের বিভিন্ন স্থানের তাপমাত্রা শূন্যর নীচে। চলছে তুষারপাত, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। উত্তরপ্রদেশ, দিল্লিতে ঠান্ডার পারদ যথেষ্ট নেমেছে।

অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে এল শীত। বিশেষজ্ঞ একাংশের মত, ঘনঘন নিম্নচাপের জেরে এবছর শীত এল দেরীতে। বঙ্গোপসাগরে ঘনঘন তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তরের বাতাস আসার পথে বাধা তৈরি হয়েছে। তবে আগামী দিন কয়েক তরতর করে নামবে তাপমাত্রার পারদ। আর আজ এ মরশুমের প্রথম শীতলতম দিনের রেকর্ড তৈরি হতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body