১০ নভেম্বর, ২০২৬
রাজ্য

Weather Update: বর্ষশেষ কি বৃষ্টি দিয়েই? কী বলছে হাওয়া অফিস

কলকাতায় দিনভর মেঘলা আকাশ, বাড়বে তাপমাত্রা সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস
maidan kolkata Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ৯:৪২

হাড় কাঁপানো ঠান্ডা থেকে আচমকাই তাপমাত্রা বৃদ্ধি। মেঘলা আবহাওয়ার সঙ্গে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় পর্যুদস্ত বাংলার মানুষ। এমনিতেই বছরভর নানা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাংলার চাষী, ফের এই অসময়ে বৃষ্টির ভ্রূকুটিতে মাথায় হাত একাংশের। গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা যেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল, সেখানে সোমবার পর্যন্ত গড় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করেছে। কলকাতায় তো আরও বেশি। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়াবিদদের একাংশ জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হিমেল বাতাস আসার পথে বাধা তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আচমকাই শীত গায়েব। দক্ষিণবঙ্গের যেসব এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নেমে গিয়েছিল, সেই স্থানগুলির গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবার আসানসোল ও ক্যানিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, আর উলুবেড়িয়া এবং বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে কুয়াশা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ফের শীত ফিরবে কী না তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। দক্ষিণবঙ্গে পারদ পতন স্তব্ধ হলেও উত্তরবঙ্গে শীতের প্রকোপ চলছেই। সোমবার কালিম্পংয়ের তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে দার্জিলিংয়ে ৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও আছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun