১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

Weather Update : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে ভারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

উপকূলবর্তী অঞ্চলে বইতে পারে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া
Rainy weather Bengali News
"গগনে গরজে মেঘ ঘন বরষা" নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১১:২৭

গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণ চলছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র উপকূলবর্তী ( Coastal Area) অঞ্চলগুলোতে জারি হয়েছে সতর্কতা। সোমবার ভোররাত থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রবল বর্ষণ, সঙ্গে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ১২ ঘন্টা ভারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মূলত উপকূলবর্তী অঞ্চলে হাওয়ার গতিবেগ থাকবে বেশি।

অতি বৃষ্টির জেরে ফের বিভিন্ন জেলা জলমগ্ন হতে পারে বলেই আগে থেকে সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় শহর কলকাতায়ও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশের মুখভার। ঘনঘন দমকা বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। মৌসম ভবন থেকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষকে।

সোমবার মৌসম ভবন সূত্রে খবর, উত্তর ও উত্তর-পূর্ব উপকূল বরাবর গভীর নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। ওড়িশার চাঁদবালি, দিঘা, মন্দারমণি-সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণাতে প্রবল বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। দিঘার গার্ডওয়াল টপকে জলে চলে এসেছে। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার সারাদিন ঝড়বৃষ্টির দাপট থাকলেও মঙ্গলবার থেকে কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata