১৭ নভেম্বর, ২০২৬
রাজ্য

উর্ধ্বমুখী কোভিড গ্রাফ, বন্ধ হল রাজ্যের একাধিক হাট-বাজার

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাক্রান্তের সংখ্যা ১৮,৮০২
Kolkata Bazar Bengali News
instagram.com/sanaeits
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৮ জানুয়ারি ২০২২ ১৯:৫৩

রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ (Covid19)। বেড়েই চলেছে সংক্রমণ। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। একই ছবি আজও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮,৮০২ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। এই পরিস্থিতিতে বাদ নেই ঝাড়গ্রাম (Jhargram)। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গতকাল ঝাড়গ্রামে সংক্রামিতের সংখ্যা ৯৯ জন। কলকাতাবাসীর কাছে এই সংখ্যাটা কম লাগলেও, সংক্রামিতের সংখ্যা একশো না পেরোতেই শক্ত হাতে হাল ধরতে চাইছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন।

সংক্রমণ রুখতে এবার গোটা ঝাড়গ্রামে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল প্রশাসন। সূত্রের খবর, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের সিংহভাগই প্রথমসারির করোনা যোদ্ধা। তাই সংক্রমণ রুখতে সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস প্রতি সপ্তাহের শনিবার, সোমবার, বুধবার ও শুক্রবার সম্পূর্ণ বন্ধ রাখার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি এলাকাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবেও ঘোষণা করা হয়েছে।

একই চিত্র শহরের অন্যত্র। সপ্তাহে তিনদিন বন্ধ নাগেরবাজার সংলগ্ন সব্জি বাজার। একই ভাবে তিন দিন বন্ধ ব্যারাকপুর বাজার। অন্যদিকে বর্ধমানে জোড়-বিজোড়ের হিসেব করে চলছে বাজার, রবিবার পুরোপুরিই বন্ধ। একইসঙ্গে মালবাজারে বন্ধ হাট। হাওড়াতেও বন্ধ মঙ্গলাহাট। কলকাতা পুরনিগম এলাকায় বর্তমানে কনটেইনমেন্ট জোনের সংখ্যা রয়েছে ৫০ টি। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোভিড গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাক্রান্তের সংখ্যা ১৮,৮০২ , মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭৩৩৭ । গতকালের তুলনায় কিছুটা কমেছে কলকাতার আক্রান্তের সংখ্যা। যদিও আক্রান্তের নিরিখে শীর্ষেই রয়েছে কলকাতা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body