১৭ নভেম্বর, ২০২৬
রাজ্য

এবার কোভিড যুদ্ধে সামিল টোটো চালকেরা

হাওড়ার বালি বিধানসভা এবং মেদিনীপুরে শুরু হয়েছে এমন পরিষেবা
Toto auto rikshaw Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২১
শেষ আপডেট: ২২ মে ২০২১ ১১:০৪

কোভিড যুদ্ধে সামিল এবার টোটো চালকেরা। বিভিন্ন এলাকায় কোভিড আক্রান্ত রোগীদের এবং তাঁদের পরিজনদের সম্পূর্ণ বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে চলেছে। বিশেষ অসুবিধায় অ্যাম্বুল্যান্স না পাওয়া গেলে হাসপাতালে পৌঁছে দেবে এই করোনা যোদ্ধাদের দল।

বালি বিধানসভা এলাকায় ২০ জন টোটো চালক এরকম সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রে খবর। মানুষের কাছে সহজেই পৌঁছাতে তাঁরা চালু করেছেন বিশেষ হেল্পলাইন নম্বর ৯৩৩৯৯৭৩৯৭০। এলাকায় কোনো কোভিড আক্রান্ত বিপদে পড়লে তাঁরা সব ধরণের সাহায্য করতে প্রস্তুত। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, খাবার, ওষুধ , বাজার, অক্সিজেন সব ধরণের পরিষেবার কথা জানিয়েছেন তাঁরা। সম্পূর্ণ বিনা পয়সায় মানুষের পাশে থাকার উদ্দেশ্য নিয়েই এই কাজ করছেন বলে জানিয়েছেন এই বিশেষ দল। শুধুই করোনা আক্রান্ত নন, তাঁদের বাড়ির পরিজনদেরও এই পরিষেবা দেওয়া হবে। পিপিই কিট পরে ঘেরা অবস্থায় এই পরিষেবা দেওয়া হবে।

শুধুই বালি নয়, কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে মেদিনীপুরেও চালু হয়েছে এই বিশেষ টোটো পরিষেবা। শুক্রবার এলাকার বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া উদ্বোধন করেছেন এই পরিষেবা। কোভিড আবহে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ মানবতার টানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। টোটোওয়ালাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata