১৭ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

শিক্ষিত হয়েও নেই চাকরি! তাই ন্যায্য মূল্যে নিজের কিডনি বেঁচে সংসার চালাতে চায় বারাসতের যুবক

কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষায় বসলেও মেলেনি চাকরি, বাঁচবো কীভাবে? তাই কিডনি বেচতে চাই
rafikul islam Bengali News
ছবিতে রফিকুল ইসলাম। -
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২০:১০

দীর্ঘদিন ধরে বেকার, অভাব তাই নিত্যসঙ্গী। তাই বেকারত্বের জ্বালায় ন্যায্য দামে কিডনি বিক্রি করতে চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে ফেসবুকে পোস্ট করলেন উত্তর চব্বিশ পরগনার এক যুবক।

তবে হঠাৎ এমন কেন পোস্ট করলেন তিনি? সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বারাসত ২ নম্বর ব্লকের শাসনের বাসিন্দা ওই যুবক। নাম রফিকুল ইসলাম। বিএ পাস করার পর বহু জায়গায় চাকরির আবেদন করেছেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি, পাননি কোনো চাকরি।

ওই যুবকের দাবি, অনেকদিন ধরে কাজের চেষ্টা চালাচ্ছি। কিন্তু কোনও কিছুই হচ্ছিল না। স্নাতক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন কর্মহীন রয়েছি। শিক্ষিত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বেকার। আর তার থেকেই নিজের কিডনি বিক্রি করে সংসার চালাতে ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

রফিকুল ফেসবুক পোস্টে লিখেছেন, "সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী, বেকারত্বের জ্বালা আর নিতে পারছি না। আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। আমার কিডনিটি ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব।"

রফিকুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষায় বসেছি। কিন্তু চাকরি হয়নি। বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ পেয়েছি কিন্তু যা বেতন তাতে কলকাতায় থেকে কাজ করা সম্ভব না। আর শাসন থেকে নিত্য যাওয়া আসাও অসম্ভব। আমি হতাশ হয়ে পড়েছি। জানি না পরবর্তীতে কী হবে, কী করে বাঁচবো, সেই কারণেই আমার এই পোস্ট করা।”

এপ্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, 'তিনি কিছুই জানেন না। বলেন, আমার কাছে রফিকুল কখনও আসেনি। ও হয়ত কোনও অসংগঠিত ক্ষেত্রে কাজ করতো।'

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata