২০ নভেম্বর, ২০২৬
রাজ্য

উঠছে একাধিক অভিযোগ, এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়ো ঘোষনা রাজ্য সরকারের

এ বিষয়ে ১০ দিনের মধ্যে বিশেষজ্ঞদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে
mamata banerjee civil Bengali News
মমতা ব্যানার্জি facebook@AITC Official
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৩ আগস্ট ২০২১ ১৯:৫৩

গত লোকসভা নির্বাচনের আগেই স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের আগে এই প্রকল্প কার্যত মাস্টারস্ট্রোক ছিল, যা মনে করেন বিরোধীদের একাংশ। তবে তৃতীয়বার ক্ষমতায় ফিরতেই কয়েক লক্ষ পরিবার এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার সুবিধা ভোগ করেছেন। শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালেও এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করানো যায়। প্রসঙ্গত, এই কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করা যায়। 

তবে এবার স্বাস্থ্য সাথী প্রকল্পে ক্যানসার চিকিৎসায় ওষুধের দাম এবার বেঁধে দিল রাজ্য সরকার। শুধু ক্যানসারই নয়, অর্থোপেডিক চিকিৎসা ক্ষেত্রেও প্যাকেজ নির্দিষ্ট করে দেওয়ার শীঘ্রই জানিয়ে দেবে রাজ্য সরকার।

প্রসঙ্গত, সুস্থ মানুষকে রোগী সাজিয়ে ভর্তি করা হত নার্সিংহোমে। তারপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হত হাজার হাজার টাকা। সেই টাকার কিছুটা দেওয়া হতো ভর্তি হওয়া ব্যক্তিকে, আর বাকি নিত হাসপাতাল। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছিল। এছাড়াও বহুক্ষেত্রেই অভিযোগ ছিল, ক্যানসারের ক্ষেত্রে চিকিৎসকেরা দামি ওষুধ লিখে দিতেন রোগীর প্রেসক্রিপশনে।সেজন্য এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ওষুধের দাম বেঁধে দেওয়া নিয়ে একটি বৈঠক হয়। শহরের ১৫টি হাসপাতালের প্রতিনিধিরা এখানে হাজির ছিলেন। আর সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে কী কী ওষুধ পাওয়া যাবে, কত টাকা দামের ওষুধ অনুমোদিত হবে, তা ঠিক করে দেবে স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটি। ১০ দিনের মধ্যে বিশেষজ্ঞদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro