১১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে ঝিলে পড়ল লরি

ঘটনায় চালকসহ খালাসির কোন খোঁজ মেলেনি, যদিও লরিটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে
Santragachi accident Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ৯:৪৬

সাতসকালে কলকাতার উপকণ্ঠে বড়সড় দুর্ঘটনা (Accident)। শনিবার সকালে সাঁতরাগাছি (Santragachi) ব্রিজের উপর থেকে রেলিং ভেঙে ৫০ ফুট নীচে ঝিলে পড়ল লরি। যুদ্ধকালীন তৎপরতায় লরিটিকে উদ্ধার করা সম্ভব হলেও চালক এবং খালাসির কোন খোঁজ মেলেনি। তাঁরা ঝিলে সাঁতার দিয়ে উঠে গেছে নাকি ঝিলের মধ্যে আটকে পড়েছেন, তার কোন সমাধান সূত্র মেলেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খুব সকালের ঘটনা হলেও যানজট তৈরি হয়।

ঘটনার সূত্রপাত শনিবার ভোর চারটে নাগাদ। কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে আসছিল লরিটি। ব্রিজে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিকের রেলিংয়ে ধাক্কা মারে। তারপর ফের ডানদিকের রেলিংয়ে ধাক্কা মেরে ঝিলে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দে স্থানীয় লোকজন ছুটে আসে। স্থানীয় লোকজন জগাছা থানায় খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকলে খবর পাঠানো হয়। দমকলের লোকজন এসে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে লরিটিকে উপরে তোলে। যদিও লরির চালক এবং খালাসির কোন সন্ধান পাওয়া যায়নি। তাঁদের তল্লাশি শুরু করেছে পুলিশ।

এই ঘটনার পর সাঁতরাগাছি ব্রিজের উপর তীব্র যানজট তৈরি হয়। কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য স্তব্ধ হয়ে যায়। এমন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নাকি অন্য কোন কারণে তার তদন্ত চলছে। ব্রিজের রেলিংয়ের ক্ষতিগ্রস্ত অংশ ঢেকে দেওয়া হয়েছে। যাতে আর কোন দুর্ঘটনা না ঘটে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1