২৩ নভেম্বর, ২০২৬
রাজ্য

বিজেপির পতন অনিবার্য, আশাবাদী অধীররঞ্জন চৌধুরী

রাজ্য এবং জেলা কমিটির রদবদলের ফলে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি
Adhir Chowdhury 2 Bengali News
কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী twitter.com/adhirrcinc/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৯:৪৪

বিধানসভার পর পুরসভা, নির্বাচনে হেরে ইতিমধ্যেই ভাঙন শুরু হয়েছে বিজেপিতে (BJP)। একে একে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বহু বিজেপি নেতা। দলের ভিতরেই তৈরি হয়েছে অসন্তোষ। প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দল। অন্যদিকে, রাজ্য এবং জেলা কমিটির রদবদলের ফলে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার খবরও প্রকাশ্যে এসেছে। তা নিয়েই এবার কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

তাঁর বক্তব্য, "বিজেপি একদিন তুবড়ির মতো ফেটে শেষ হয়ে যাবে। মানুষ এখন বুঝতে পেরেছে তাই বিজেপির কাছ থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে। বিজেপিকে আর মানছে না মানুষ। একদিন তুবড়ির মতো ফেটে শেষ হয়ে যাবে বিজেপি। তাদের পতন অনিবার্য।"

তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি বিজেপির নেতারা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতামত, বর্তমানে দলের অন্দরের অসন্তোষ মেটাতে ব্যস্ত বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, নতুন রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান বিজেপি নেতা সায়ন্তন বসু সহ অন্যান্য বিধায়ক এবং নেতা। এ নিয়ে আজ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল বিজেপি। যদিও এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু শোনা যায়নি। জানা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডিএল সন্তোষ এই বৈঠকে যোগ দিচ্ছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata