২২ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

সিঙ্গুর আন্দোলনের দশ বছর পূর্তিতে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনই মোড় ঘুরিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের
Mamata Banerjee nabanna new Bengali News
মমতা বন্দ্যোপাধ্যায় facebook.com/MamataBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুন ২০২১
শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৪:১৭

সিঙ্গুর আন্দোলনে কেটে গিয়েছে দশ বছর। তবে এক দশক পরও দেশে কৃষকদের পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি, টুইটে তা ফের তুলে ধরে সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিঙ্গুর আন্দোলনের দশম বর্ষ পূর্তিতে আজ, ১৪ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এক সময়ের বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ফিরে দেখলেন সিঙ্গুর-পর্বের দিকে। এবং সেই ফিরে-দেখার সূত্রেই দুটি টুইটও করলেন তিনি। 

উল্লেখ্য, এই জমি আন্দোলন তথা কৃষক’বন্ধু’ ইমেজের উপর ভর করেই বাংলার রাজনীতিতে উত্থান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনই মোড় ঘুরিয়ে দিয়েছিল তাঁর রাজনৈতিক কেরিয়ারের।

দুটির প্রথম টুইটটিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "দীর্ঘ ও কঠিন এক লড়াইয়ের শেষে দশ বছর আগে, আজকের দিনে বিধানসভায় Singur Land Rehabilitation and Development Bill 2011 পাশ হয়েছিল। আমরা কৃষকদের স্বার্থরক্ষার জন্য একজোট হয়ে লড়াই করেছিলাম। তাঁদের না-পাওয়ার জায়গাটা চিহ্নিত করতে পেরেছিলাম এবং তাঁদের দৈনন্দিনে ইতিবাচক পরিবর্তন এনেছিলাম।"

টুইটে কার্যত আক্ষেপ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানালেন, ”কেন্দ্রের উদাসীনতার কারণে দেশের কৃষকরা দুর্দশায় রয়েছেন। তা আমাকে ব্যথিত করছে। আসুন, সমাজের মেরুদণ্ড কৃষক শ্রেণির উন্নয়নের স্বার্থে এক হয়ে লড়াই করি। তাঁদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য হোক।”

দ্বিতীয় টুইটে মমতা লেখেন, "আজ এটা দেখে আমার কষ্ট লাগে যে, দেশ জুড়ে আমাদের কৃষকভাইরা কেন্দ্রের উদাসীনতার জেরে ভুগছেন। আমাদের সমাজের মেরুদণ্ডস্বরূপ এই কৃষকবর্গের মঙ্গলের লক্ষ্যে একযোগে আমরা লড়াই চালিয়ে যাব। তাঁদের স্বার্থরক্ষাই আমাদের আশু কর্তব্য হোক।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body