২২ নভেম্বর, ২০২৬
রাজ্য

৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস, ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ

খুলছে স্পা ও পার্লার, বাড়ছে বাজার খোলার সময়
Mamata Banerjee nabanna new Bengali News
মমতা বন্দ্যোপাধ্যায় facebook.com/MamataBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন ২০২১
শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ১৮:০১

রাজ্যে ফের মেয়াদ বাড়ল বিধিনিষেধের। এবার ১৫ জুলাই অব্দি চলবে রাজ্যে বিধিনিষেধ। তবে ছাড় মিলবে বহুক্ষেত্রে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM)। জেলায় জেলায় চলবে সরকারি ও বেসরকারি বাস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে কোভিড প্রোটোকল মেনেই চলবে তা। এছাড়াও ছাড় পেল অটো-টোটা-সহ অন্যান্য সড়ক পরিবহণ। তবে বন্ধ থাকছে ট্রেন, মেট্রো। সোমবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এছাড়াও খুলছে স্পা ও পার্লার। বাড়ছে বাজার খোলার সময়।

এক নজরে :

  1. ২ জুলাই থেকে চালু হচ্ছে গণপরিবহন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে অটো-বাস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস। তবে এখনই চালু হচ্ছে না ট্রেন-মেট্রো।

  2. খুলছে পার্লার, সেলুন, স্পা। কোভিড প্রোটোকল মেনে খুলছে জিম।

  3. সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা থাকবে। এছাড়াও সকাল ১১টা থেকে ৮টা পর্যন্ত সব খুচরো দোকান খোলা যাবে এবার থেকে।

  4. একই ভাবে রাত ৯টা থেকে ভোর পাঁচটা অব্দি বজায় থাকবে কড়া নাইট কার্ফু। জরুরী পরিষেবা ছাড়া ওই সময় বাইরে যাওয়া নিষিদ্ধ।

  5. বিয়ের অনুষ্ঠানবাড়িতে সর্বোচ্চ ৫০ জন এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন।

  6. সরকারি দফতর খোলা থাকতে পারবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।

এদিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, "কোভিড অতিমারীর জন্য বিধিনিষেধ ১৫ জুলাই বাড়ানো হচ্ছে। কিছুটা হালকা করে দিলে কী হয়, সেটা দেখছি। রাত ৯টা থেকে ভোর ৫টা শুধু আপৎকালীন কাজই করা যাবে। সরকারি ও বেসরকারি বাসের অনুমতি দিচ্ছি। আন্তঃরাজ্য বাসও চলবে। এর পাশাপাশি অটো, টোটোও চালাতেও অনুমোদন দিচ্ছি। ৫০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। যানের নিয়মিত স্যানিটাইজেশন ও মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। চালকদের টিকাকরণের কাজও চলছে। বিধিনিষেধ থাকলেও অনেকেই মানছেন না দেখছি। শারীরিক দূরত্ব ও মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। যাতে তৃতীয় ঢেউ ক্ষতি না করতে পারে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body