১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

"দীপ্সিতা ধর কে?" ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপি নেতা তথাগত রায়

তথাগত রায়ের পোস্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে
Tathagata dipsita Bengali News
তথাগত রায় ও দীপ্সিতা ধর instagram.com/dipsita1993, facebook.com/tathagata2
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১ আগস্ট ২০২১ ১৭:১৩

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) পর থেকে বারংবার রাজ্য রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। বিজেপি তারকা প্রার্থীরা ভোটযুদ্ধে পরাজিত হওয়ায় তিনি কটাক্ষ করে বলেছিলেন, "নগরের নটিরা টাকা নিয়ে কেলি করছে।" এছাড়াও পুরনো টুইট বিতর্ক তুলে এনে তৃণমূল যুব নেতা সায়নী ঘোষের সাথে একপ্রস্থ বাকবিতন্ডায় জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসছেন তথাগত রায়। তিনি এবার দীপ্সিতা ধরকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। তিনি দীপ্সিতার বিদেশে গিয়ে শাড়ি পরা একটি ছবি শেয়ার করে বলেছেন, "দীপ্সিতা ধর আবার কে? ওদের গুরুর গুরু জ্যোতি বসু প্রতিবছর সরকারি খরচে ফুর্তি করতে যেত কোথায়? ব্রিটেন আর আমেরিকায়!" এই টুইট পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা নেটজনতার মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে অনেকেই নানা প্রশ্ন এবং কটুক্তি করছেন ওই পোস্টের কমেন্টে।

নেটদুনিয়ায় কেউ কেউ মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের বক্তব্যের সমর্থনে মন্তব্য প্রকাশ করেছেন তো আবার কেউ কেউ দীপ্সিতার পক্ষপাতিত্ব করেছেন। একজন পাল্টা তথাগতবাবুকে কটাক্ষ করে বলেছেন, "আপনি একটা বিষয় পরিষ্কার করে দিলেন যে আপনি উচ্চশিক্ষিত হলেও রাজনৈতিক নোংরা খেলা ছাড়তে পারলেন না। দীপ্সিতা একজন উচ্চ মেধাসম্পন্ন ছাত্রী। সে ফ্রান্সে বিতর্ক সভায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন। তাঁর বিদেশযাত্রা রাজনৈতিক ছাত্রী হিসাবে নয়। সে একজন সাধারণ ছাত্রী হিসাবে বিদেশে গেছে। অথচ তার ব্যাক্তিগত জীবন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather