১১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

হাওড়ায় দম্পতির রহস্যমৃত্যু, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার মৃতদেহ

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৮:০৪

এক দম্পতির রহস্যমৃত্যুকে (death) কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল হাওড়ার (Howrah) চ্যাটার্জিহাট এলাকায়। ফ্ল্যাটের বন্ধ দরজার পিছন থেকে উদ্ধার হল দম্পতির মৃতদেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার ২২/২ নন্দলাল মুখার্জি লেনের একটি বহুতলে দুই কন্যাসন্তানকে নিয়ে ভাড়া থাকতেন গৌতম এবং মৌসুমি মাইতি। তাঁদের দুই সন্তানই একটি বেসরকারি অভিজাত স্কুলের নবম শ্রেণি এবং তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। জানা গিয়েছে, রবিবারে আঁকার ক্লাস থেকে ফিরে দুই বোন দেখতে পায়, বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। বার বার কলিং বেল বাজিয়েও সাড়া না মেলায় তারা প্রতিবেশীদের বিষয়টি সম্পর্কে জানায়। এরপর প্রতিবেশীরাই খবর দেয় পুলিশকে।

পুলিশ এসে দরজা ভাঙলে দেখা যায় মৃত অবস্থায় পরে রয়েছেন দম্পতি। তাঁরা দেখেন, মৌসুমিদেবীর মৃতদেহ পড়ে রয়েছে ফ্ল্যাটের মেঝেতে। অন্যদিকে গৌতমবাবুর মৃতদেহ সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।

ঘটনার পরিপ্রেক্ষিতে দম্পতির বড় মেয়ে জানিয়েছে, তার বাবা হাওড়ার একটি পানশালায় কাজ করতেন। বেশি রাত করে বাড়ি ফিরতেন তিনি। সে আরও জানায়, মা দিনভর ফেসবুকে (facebook) ব্যস্ত থাকার কারনে তাদের বাবা-মায়ের মধ্যে অশান্তি লেগেই থাকত। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, অশান্তির জেরেই স্ত্রীকে খুন (murder) করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা (suicide) করেছেন গৌতমবাবু। মৃতদেহদুটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে (postmortem)। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1