১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

আপাতত স্থগিত বাস ধর্মঘট, সংগঠনের তরফে প্রত্যাহার করা হল তিনদিনের ধর্মঘট

ডিজেলের মূল্যবৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধি-সহ নানা দাবিতে আগামী ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রমিক-মালিকেরা
Kolkata minibus Bengali News
কলকাতা মিনিবাস ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২২:০০

আপাতত স্থগিত। আগামিকাল থেকে ৭২ ঘণ্টার বাস ধর্মঘট হচ্ছে না। সরকার সহযোগীতা করেছে, তাই সরকারকে সময় দিতে চান মালিকরা। বুধবার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সংগঠন। সরকারি হস্তক্ষেপেই নিজেদের অনড় সিদ্ধান্ত থেকে পিছু হটলেন রাজ্যের ৫ বাসমালিক সংগঠন। বৃহস্পতিবার থেকে টানা তিনদিনের ধর্মঘট প্রত্যাহার করে নিলেন তাঁরা। 

তাঁরা জানিয়েছেন, মুখ্যসচিব তাঁদের আশ্বাস দিয়েছেন। সেই মতোই অপেক্ষা করতে চান তাঁরা। যদিও আগমী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মালিক সংগঠন। জানিয়েছেন, এই নির্ধারিত সময়ের মতো তাঁদের দাবি না মানলে ফের ধর্মঘটের পথেই হাঁটবেন তাঁরা। 

উল্লেখ্য, ডিজেলের দামে কর কমানো, জিএসটির স্কেল সংশোধন, ভাড়া বৃদ্ধির দাবি-সহ একাধিক ইস্যুতে ২৮ তারিখ থেকে টানা তিনদিন বাস ধর্মঘটের ডাক দিয়েছিল ৫টি সংগঠন। ডিজেলের মূল্যবৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধি-সহ নানা দাবিতে আগামী ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রমিক-মালিকেরা। 

তবে সংগঠনের এই সিদ্ধান্তের জেরে নিত্যযাত্রীদের সমস্যার কথা ভেবে সমাধানে নামে রাজ্য সরকার। গত সোমবার এ নিয়ে বাস সংগঠনগুলিকে বৈঠকে ডাকেন রাজ্যের মুখ্যসচিব (Chief secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে মেলেনি কোনওরকম সুরাহা। তাই আপাতত সরকারকে সময় দিতেই স্থগিত করা হল বাস ধর্মঘট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata