১১ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

উচ্চমাধ্যমিকের পর মেডিক্যাল পরীক্ষাতেও সাফল্য মুর্শিদাবাদের রুমানা সুলতানার

রুমানার প্রাপ্ত নম্বরের শতাংশ ৯৯.৫
eye doctor chekup clinic Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ৪ নভেম্বর ২০২১ ১৪:০০

জোড়া সাফল্য! উচ্চমাধ্যমিকের পর এবার এবার NEET-এও সাফল্য মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানার (Rumana Sultana) পরিবারে। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান দখল করেছিল রুমানা। এরপর ২০২১ সালে উচ্চমাধ্যমিকে প্রথম হয় রুমানা সুলতানা। লক্ষ্য ছিল ডাক্তার হওয়া। সেই দিকেও আর একধাপ এগোলেন তিনি। উচ্চমাধ্যমিকের পর নিট পরীক্ষাতেও প্রশংসনীয় ফল করলেন রুমানা।

NEET অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্টেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে রুমানার ব়্যাংক হয়েছে ১,০৫৭। প্রাপ্ত নম্বরের শতাংশ ৯৯.৫। জানা যাচ্ছে, এইমসে পড়তে চায় রুমানা।

তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। মুর্শিদাবাদের কান্দি পুরএলাকার ১১ নম্বর ওয়ার্ডের হোটেল পাড়ার বাসিন্দা রুমানা সুলতানা। কান্দি মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী সে। বাবা রবিউল আলম ভরতপুর থানার অচলা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভীন ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরের একজন শিক্ষিকা। উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার পরে রুমানার উত্তর ছিল, "বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা। তবে মেডিক্যালে সুযোগ পেলে চলে যাব।" আর তাতেই একধাপ এগোল রুমানা।

এই নিট পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলার বাসিন্দা সৌম্যদীপ হালদার। বাঁকুড়ার একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্র সৌম্যদীপ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah