১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

লাগামছাড়া সংক্রমণ রুখতে আংশিক লকডাউনের পথে রাজ্য?

সোমবার থেকে জারি হতে পারে কড়া বিধিনিষেধ

রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনাক্রান্তের (Coronavirus) সংখ্যা। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে তিন হাজার ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আভাস (Kolkata News) অনুযায়ী, রাজ্যের লাগামছাড়া করোনা সংক্রমণ রুখতে বাংলায় ফের কড়া বিধিনিষেধ জারি করতে পারে রাজ্য সরকার (West Bengal Government)। তবে লকডাউনের পথে না হাঁটলেও বাংলায় ফের কড়া বিধিনিষেধ জারি করতে পারে রাজ্য সরকার।

চিকিৎসকদের মতে, এখনই সংক্রমণের গতিতে লাগাম টানতে না পারলে বিপদ অনিবার্য৷ শেষ দু’দিনের স্বাস্থ্য দফতরের বুলেটিনও জানান দিচ্ছে, কোভিডের ঢেউ উঠেছে রাজ্যে। এখনই তা সামলাতে পারলে, তৃতীয় ঢেউ অনিবার্য। তাই সংক্রমণ রুখতে আগামী ৩ জানুয়ারি থেকেই কিছুদিনের জন্য নয়া বিধিনিষেধের কথা জানানো হতে পারে বলেই খবর বিশেষ সূত্রের।

আংশিক লকডাউন ঘোষণা হলে সেক্ষেত্রে আগে স্কুল ও কলেজ, বার, রেস্তরাঁ, ক্লাব, সুইমিং পুল, সিনেমা হল, পার্কগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল৷ তবে পুরোপুরি বন্ধ করা হবে নাকি বিধিনিষেধ বাড়বে, সেই বিষয়টি রিভিউ পর্যায়ে রয়েছে বলেই খবর। এদিকে, ৩ জানুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্স উইক পালনের যে পরিকল্পনা ছিল, তাও কার্যত বাতিলের পথে। পাশাপাশি ২ জানুয়ারি থেকে নতুন করে শুরু হতে চলা দুয়ারে সরকার কর্মসূচি স্থগিত রাখার জন্য জরুরি ভিত্তিতে জেলাশাসকদের আবেদন করা হয়েছে।

ইতিমধ্যে কলকাতা পুরসভা ৫-এর অধিক সংক্রামিত জায়গাগুলিকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে৷ ওই কনটেনমেন্ট জোনগুলিতে জিম ও সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভা৷ জানা যাচ্ছে, আগামী সোমবার থেকে কলকাতা হাইকোর্টের সব মামলার শুনানিও ভার্চুয়ালি হবে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জেলা ও মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ‘কোভিড ডেডিকেটেড’ স্বাস্থ্য পরিকাঠামোর উপরও নজর দিতে বলা হয়েছে। লোকাল ট্রেন আপাতত বন্ধ করার কোনও পরিকল্পনা না থাকলেও কীভাবে লোকালে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, সেই চেষ্টার পথেই প্রশাসন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body