১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

'খোকনসোনা' সম্বোধনে অভিষেককে চন্দ্রিমার গাওয়া ভুল জাতীয় সঙ্গীত ট্যাগ করলেন শঙ্কুদেব

ডুমুরজোলায় বিজেপি নেতৃবৃন্দের গাওয়া জাতীয় সঙ্গীতে ভ্রান্তি নিয়ে আগেই সরব হন অভিষেক
Abhishek shankudeb Bengali News
অভিষেক বন্দোপাধ্যায় ও শঙ্কুদেব পান্ডা
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৫

শাসক বিরোধী রাজনৈতিক চাপানউতোর চলছেই-- তা সে 'বেচে দেওয়া' কেন্দ্রিক হোক, বা জাতীয় সঙ্গীতে ত্রুটি খুঁজে বার করার। গতকালই হাওড়ার ডুমুরজোলায় বিজেপির সভা থেকে সমস্ত প্রথম সারির নেতৃবৃন্দের কন্ঠে একযোগে গাওয়া জাতীয় সঙ্গীতে ভুল চিহ্নিত করে ট্যুইটে তুলে ধরেন অভিষেক বন্দোপাধ্যায়। সাথে লেখেন, "যাঁরা জাতীয়তাবাদ ও দেশপ্রেমের কথা প্রচার করে বেড়ায়, তাঁরা জাতীয় সঙ্গীত নির্ভুলভাবে গাইতে পারেনা।" প্রশ্ন করেন, দেশবিরোধী এই কাজের জন্য নরেন্দ্র মোদী - অমিত শাহরা ক্ষমা চাইবেন কি?

আর এবার তার প্রত্যুত্তরে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সরাসরি অভিষেক বন্দোপাধ্যায়কে ট্যাগ করে তাকে 'খোকনসোনা' সম্বোধন করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গাওয়া ভুল জাতীয় সঙ্গীত ভিডিও সমেত তুলে ধরলেন। ভিডিওতে দেখা যাচ্ছে ওই একই মঞ্চে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দোপাধ্যায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকলমন্ত্রী সুজিত বসু ও আরও অনেকে।

ওই ভিডিওতে স্পষ্টই নজরে আসে চন্দ্রিমা ভট্টাচার্য জাতীয় সঙ্গীত গাওয়ার সময় "তব শুভনামে জাগে"-র বদলে "তব শুভ আশীষ মাগে" গেয়ে ফেলেন। তবে অভিষেক বন্দোপাধ্যায়ের বিজেপির জাতীয় সঙ্গীত গাওয়াকালীন ভ্রান্তি তুলে ধরে ট্যুইট করাকে একেবারেই পছন্দ করেননি বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি জানান, "মঞ্চে দাঁড়িয়ে এতগুলি নেতা একযোগে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত ভুল গাইছেন, এটা বিশ্বাসযোগ্য নয়।" তিনি আরও জানান ব্যক্তিগত স্তরে কারো কারো শব্দের বিচ্যুতি হতে পারে, তাই বলে জাতীয় সঙ্গীত নিয়ে রাজনীতি করা উচিত হয়নি অভিষেকের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1