২৫ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

নাড্ডার রোড-শো'কে ছাপিয়ে যাবে মানিক সরকারের সভা,‌ আগাম হুঁশিয়ারি বামেদের

আগামী ২রা ফেব্রুয়ারি বর্ধমানে সভা করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী
Manik sarkar Bengali News
মানিক সরকার ~ Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ৯:৩০

বাংলার বিধানসভা নির্বাচনের আগে কেউ কম যান না। শাসকদল তৃণমূল আর বৃহত্তর বিরোধী দল হিসেবে স্ফীত হওয়া বিজেপির পরস্পর বিরোধী তরজার মাঝেই বর্ধমানে নিজেদের এককালীন মজবুত ঘাঁটিকে আবার চাঙ্গা করতে সমাবেশের আগেই হুঁশিয়ারি দিল সিপিএম। আগামী ২রা ফেব্রুয়ারি বর্ধমানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। বর্ধমান জেলার সিপিএম কার্যালয় থেকে জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক সরাসরি সাংবাদিকদের বলেন গত ৯ই জানুয়ারি সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার মিছিলে যে সমাগম হয়েছিল, তাকে ছাপিয়ে যাবে মানিকবাবুর সভা।

শুধু তাই-ই নয়, অচিন্ত্যবাবু আরও বলেন অভিনেতা তথা তৃণমূল নেতা সোহমের সভায় যে জনসমাবেশ হয়েছিল তাও হার মানবে ২রা ফেব্রুয়ারির কাছে। ইতিমধ্যেই "ফেরাতে হাল, ধরো লাল" স্লোগান তুলে বর্ধমান সহ সারা বাংলাকে আন্দোলনমুখী করে তোলার ডাক দিয়েছে বামেরা। পূর্ব বর্ধমানের প্রতি প্রান্ত থেকে লোক জমা হবে ওই সভায়, মত অচিন্ত্যবাবুর। লকডাউন ও তার পরবর্তী সময়েও শক্তি সঞ্চয় করেছে তারা, বর্ধমান থেকেই তাই পুরোদমে সূচনা হোক লাল আন্দোলনের, আশা রাখছেন নেতাকর্মীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1