২৩ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

ডাকাতি করে ফাঁকা রাস্তায় চলল গুলি, অল্পের জন্য বাঁচল প্রাণ

সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ
Firearm gun pistol kill murder Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ জুন ২০২১
শেষ আপডেট: ১ জুন ২০২১ ১৪:৩০

দিনে দুপুরে গুলি চলল সিঁথিতে (Sinthi)। অভিযোগ, সোনার গয়না লুঠ করে রাস্তা দিয়ে গুলি (Shot) ছুঁড়তে ছুঁড়তে পালায় ২ দুষ্কৃতী। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওক্রমে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি সিঁথির শম্ভুনাথ দাশ লেনের।

খবর, এদিন এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসেন এক স্বর্ণ ব্যবসায়ী। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকাকালীন বাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর গলার হার এবং হাতের ব্রেসলেট ছিনিয়ে বলে অভিযোগ। সেই মুহুর্তে ওই ব্যবসায়ী বাড়ির সকলকে ডাকতেই পকেট থেকে পিস্তল বের করে গুলি করতে করতে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। তবে হতাহতের কোনো খবর নেই।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতোন আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছেন বরানগর থানার পুলিশ। তবে দুষ্কৃতীদের মুখে মাস্ক থাকার দরুন, তাদের মুখশ্রী দেখতে পারেননি অভিযোগকারী। তবে ঘটনাস্থলে রয়েছে সিসিটিভি। কাজেই, এই মুহুর্তে পুলিশ ওই সিসিটিভি ফুটেজ দেখেই দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছেন। একইসঙ্গে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর ভাই এক দুষ্কৃতীর চেহারা বর্ণনা দিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata