১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

অবশেষে গরমের থেকে রেহাই, এই জেলাগুলিতে আছে কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস

বাংলার বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে
storm tree Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৩ এপ্রিল ২০২১ ৩:৫৩

অবশেষে মিলবে ভ্যাপসা গরম থেকে রেহাই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী শনি ও রবিবার কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল বেগে বইবে কালবৈশাখী ঝড়। তার সাথেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই কারণেই এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। পাশাপাশি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কয়েকদিনের মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, সহ আরো অনেক জায়গায় এই ঝড় এবং বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ফলে এবারে কিছুটা স্বস্তি পেতে চলেছেন রাজ্যবাসী।

এদিন কলকাতার তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রী সেলসিয়াস। আগের থেকে গরম অনেকটাই কমে গেছে এবারে। আগে এই তাপমাত্রা প্রায় ৩৭ থেকে ৩৮ এর কাছাকাছি থাকতো। তার পাশাপাশি, বাঁকুড়ায় এই তাপমাত্রা সবথেকে বেশি ৪০ ডিগ্রী এর কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই কালবৈশাখীর প্রভাব পড়বে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা আছে। ৩০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সমস্ত এলাকায়। এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ একটি গভীর নিম্নচাপে পরিণত হলে, ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body