২৩ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

এ’বছর বন্ধ থাকছে পৌষমেলা

বৈঠকে সিদ্ধান্ত বিশ্বভারতীর
handicrafts fair mela woman seller Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৪:৩২

সারা বছরের আশায় ছাই পড়ল বহু শিল্প–সংস্কৃতিপ্রেমী মানুষ, সাধারণ পর্যটক ও ব্যবসায়ীদের৷ এ বছর হচ্ছে না শান্তিনিকেতনের পৌষমেলা৷ সোমবার বিশ্বভারতীর কোর্ট কমিটি এই সিদ্ধান্তই নিয়েছে৷

করোনা পরিস্থিতিতে পৌষমেলা হবে কিনা, তা নিয়ে প্রশ্ণ ছিলই৷ এদিনের অনলাইন বৈঠকে উপস্থিত কোর্ট কমিটির ৭০ জন সদস্যের অধিকাংশই মেলা বন্ধ রাখার কথা বলেন৷ যদিও ঠিক হয়েছে, অল্প মানুষকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে যথারীতি ৭ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে পৌষ উৎসব৷

১৮৯১ সালের ৭ পৌষ শান্তিনিকেতনে উপাসনা মন্দির স্থাপিত হয়৷ দিনটি ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা দিবসের বাৎসরিক৷ সেই উপলক্ষে শুরু হয় পৌষ উৎসব৷ এরপর ১৮৯৪ সাল থেকে প্রতি বছর এই দিনে পৌষমেলার সূচনা হয়৷

এর আগে আরও দু’বার ১৯৪৩ ও ১৯৪৬ সালে যথাক্রমে মন্বন্তর ও সাম্প্রদায়িক অশান্তির কারণে বন্ধ রাখতে হয়েছিল পৌষমেলা৷

ছাত্রছাত্রী সহ বহু মানুষ এই সিদ্ধান্ত সমর্থন করলেও নিরানন্দের ছায়া অনেক পৌষমেলাপ্রেমী মানুষের মুখে। গ্রামীণ দরিদ্র যেসব হস্তশিল্পীরা তাঁদের তৈরি শিল্পকর্ম দেশ–বিদেশের মানুষের কাছে তুলে ধরার সুযোগ পান পৌষমেলায়, মন ভাল নেই তাঁদেরও৷

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah