২০ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

এবার ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রতারণা, দিল্লি থেকে গ্রেফতার হাওড়ার যুবক

বধূ নির্যাতনের দায়ও অভিযুক্ত ওই যুবক
Arrest Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুলাই ২০২১
শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১০:২১

একের পর এক ভুয়ো পরিচিতি বানিয়ে প্রতরণা। এবার ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় দিয়ে দুর্নীতিতে লিপ্ত হওয়ায় দিল্লি থেকে গ্রেফতার হল হাওড়ার যুবক। সিবিআই অফিসার সেজে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরা, প্রতারণা ও বধূ নির্যাতন - এমনই নানাবিধ অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার হল হাওড়ার এক যুবক। মোবাইলের টাওয়ার থেকে লোকেশন ট্র্যাক করে গতরাতেই দিল্লির এক ফাইভ স্টার হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে শুভদীপ বন্দ্যোপাধ্যায় নামে ওই প্রতারককে। ট্রানজিট ডিমান্ডে আজই তাকে কলকাতা নিয়ে আসা হবে।

শুভদীপের প্রাক্তন স্ত্রী মারফত খবর, ২০১৯ সালে তাদের বিয়ে হয়। তখনো নিজেকে সিবিআই অফিসার হিসেবেই পরিচয় দেয় শুভদীপ। যদিও সে পরিচয়পত্র, নীলবাতি গাড়ি ব্যবহার করত, কিন্তু ক্রমেই তার গতিবিধি দেখে সন্দেহ হয় স্ত্রীর। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে স্ত্রী জানতে পারেন শুভদীপ সিবিআইয়ের কেউই নন। অনেককে ওই পরিচয় দিয়ে টাকার বিনিময়ে চাকরী পাইয়ে দেওয়ার প্রলোভনও দেখায় শুভদীপ। জগাছা থানায় গিয়ে বধূ নির্যাতনের অভিযোগে ডায়রিও করেন তার প্রাক্তন স্ত্রী। আর এই অভিযোগের সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ।

গুণধর ছেলের এমন কুকীর্তির কথা জানতেননা মা-বাবাও। প্রকাশ্যে আসার পর তার মা-বাবাও তার গ্রেফতার দাবি করেছেন। বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে জানা যায় সে দিল্লিতে রয়েছে এবং একটি বিশেষ কাজে ব্যস্ত আছে বলে জানায় শুভদীপ। শেষমেশ দিল্লি পুলিশের সাহায্য নিয়ে একটি পাঁচতারা হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1